Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রথম ৫ মাসে এডিপি ব্যয় সর্বনিম্ন
    অর্থনীতি

    প্রথম ৫ মাসে এডিপি ব্যয় সর্বনিম্ন

    মনিরুজ্জামানডিসেম্বর 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি অর্থবছরের (২০২৫–২৬) প্রথম পাঁচ মাসে (জুলাই–নভেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। এই সময়ে মোট এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র ১১.৭৫ শতাংশ। বরাদ্দের পাঁচ শতাংশের বেশি ব্যয় করতে পারেনি আটটি মন্ত্রণালয় ও বিভাগ। সংসদবিষয়ক সচিবালয় এক টাকাও খরচ করতে পারেনি। তথ্যগুলো জানানো হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে।

    পাঁচ শতাংশের বেশি ব্যয় করতে না পারা মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো—আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, জননিরাপত্তা বিভাগ। আইএমইডির প্রতিবেদনে দেখা যায়, আলোচনা সময়কালে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ মিলিয়ে এডিপি বরাদ্দের মাত্র ২৮ হাজার ৪৩ কোটি ৬২ লাখ টাকা ব্যয় হয়েছে। তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ইতিহাসে এটাই প্রথম পাঁচ মাসে সর্বনিম্ন এডিপি ব্যয়। আইএমইডির ওয়েবসাইটে ২০১০–১১ অর্থবছর থেকে এ পর্যন্ত এডিপি ব্যয়ের পরিসংখ্যান সংরক্ষিত আছে।

    গত অর্থবছরের একই সময়ে, জুলাই বিপ্লব ও প্রশাসনিক অস্থিরতার মধ্যেও, সরকার বেশি অর্থ ব্যয় করেছিল। ২০২৪–২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে এডিপি ব্যয় হয়েছিল ৩৪ হাজার ২১৪ কোটি ৫৫ লাখ টাকা। ২০২৩–২৪ ও ২০২২–২৩ অর্থবছরের প্রথম পাঁচ মাসে এডিপি ব্যয় ছিল যথাক্রমে ৪৬ হাজার ৮৫৭ কোটি ৩৮ লাখ টাকা ও ৪৭ হাজার ১২২ কোটি ১০ লাখ টাকা।

    আইএমইডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে মোট বরাদ্দের ১১.৭৫ শতাংশ ব্যয় হয়েছে। আগের অর্থবছরে এ হার ছিল ১২.২৯ শতাংশ। ২০২৩–২৪ ও ২০২২–২৩ অর্থবছরে প্রথম পাঁচ মাসে এডিপি বাস্তবায়ন হার ছিল ১৭.০৬ শতাংশ ও ১৮.৪১ শতাংশ।

    চলতি অর্থবছরে সরকার এডিপির মাধ্যমে মোট ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করেছে। আইএমইডির কর্মকর্তারা জানান, গত অর্থবছরের জুলাই–আগস্টে ছাত্র–জনতার অভ্যুত্থান ও সরকারের পতনের কারণে কার্যত কোনো উন্নয়ন কার্যক্রম হয়নি। চলতি অর্থবছরে এডিপি বাস্তবায়নে স্বাভাবিক গতি ফেরার কথা ছিল। কিন্তু বাস্তবে এখনও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে না। সরকারের তাগিদ সত্ত্বেও রাজনৈতিক কারণে কিছু প্রকল্পের ঠিকাদার কাজ ছেড়ে চলে গিয়েছিলেন, যা এখনো ফিরেনি। এছাড়া নতুন ক্রয় নীতিমালার অনুমোদন প্রক্রিয়ার জটিলতাও প্রকল্প শুরুতে বিলম্ব ঘটিয়েছে।

    আইএমইডির প্রতিবেদনে দেখা যায়, সরকারি তহবিল থেকে প্রথম পাঁচ মাসে ব্যয় হয়েছে ১৫ হাজার ৬১৪ কোটি টাকা, যা বরাদ্দের ১০.৮৪ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে সরকারি ব্যয় ছিল ১৯ হাজার ৪১১ কোটি টাকা, যা বরাদ্দের ১১.৭৬ শতাংশ। বৈদেশিক ঋণ ও অনুদান খাতে চলতি অর্থবছরের জুলাই–নভেম্বর সময়ে ব্যয় হয়েছে ১০ হাজার ৭৯৪ কোটি টাকা, বরাদ্দের ১২.৫৫ শতাংশ। গত অর্থবছরে এই হার ছিল ১১ হাজার ৪০৭ কোটি টাকা বা ১১.৪১ শতাংশ।

    সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে প্রথম পাঁচ মাসে ব্যয় হয়েছে ১ হাজার ৬৩৯ কোটি টাকা। গত অর্থবছরে একই সময়ে এ ব্যয় ছিল ৩ হাজার ৩৯৬ কোটি টাকা। চলতি অর্থবছরে ১৫টি মন্ত্রণালয় ও বিভাগকে মোট বরাদ্দের ৭৪.৫৬ শতাংশ দেওয়া হয়েছে। এই মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রমের ওপর নির্ভর করছে সামগ্রিক এডিপি বাস্তবায়ন।

    সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের বাস্তবায়ন মাত্র ১.৮ শতাংশ এবং স্বাস্থ্যসেবা বিভাগের ৩.৯২ শতাংশ। রেলপথ মন্ত্রণালয় ৭.৩৮ শতাংশ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ৭.৪৯ শতাংশ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ৯.৬৬ শতাংশ, বিদ্যুৎ বিভাগ ১০.৫৩ শতাংশ, নৌ–পরিবহন মন্ত্রণালয় ১০.৫৮ শতাংশ এবং প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ ১৩.৯১ শতাংশ এডিপি বাস্তবায়ন করেছে।

    অন্যদিকে, সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সবচেয়ে বেশি ২৭.৪২ শতাংশ এডিপি বাস্তবায়ন করেছে। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ২১ শতাংশ, স্থানীয় সরকার বিভাগ ২০.১০ শতাংশ, পানিসম্পদ মন্ত্রণালয় ২০.১৬ শতাংশ এবং কৃষি মন্ত্রণালয় ১৭.০৯ শতাংশ বাস্তবায়ন করেছে। এডিপি বাস্তবায়নের নিম্নগতির প্রেক্ষাপটে পরিকল্পনা কমিশন এডিপি সংশোধন করে আকার কমানোর প্রক্রিয়া শুরু করেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    কর ফাঁকিতে এক বছরে ২.২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    বাণিজ্য

    সাভারের বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.