Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সংশোধন হচ্ছে বীমা আইন: বিদেশি কোম্পানিতেও করা যাবে পুনঃবীমা
    অর্থনীতি

    সংশোধন হচ্ছে বীমা আইন: বিদেশি কোম্পানিতেও করা যাবে পুনঃবীমা

    মনিরুজ্জামানডিসেম্বর 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকার যে বীমা করপোরেশন আইন সংশোধনের খসড়া তৈরি করেছে, তাতে বিদেশি কোম্পানিও পুনঃবীমা করতে পারবে। তবে খসড়ায় আপত্তি জানিয়েছে সাধারণ বীমা করপোরেশন। তারা মনে করছে, বিদেশি কোম্পানির প্রবেশ দেশের বৈদেশিক মুদ্রা ক্ষয় ঘটাবে।

    বর্তমানে দেশের সাধারণ বীমা করপোরেশন ‘বীমা কর্পোরেশন আইন, ২০১৯’ অনুযায়ী পরিচালিত হচ্ছে। বড় ধরনের ঝুঁকি এড়াতে এবং তাৎক্ষণিক অর্থ পরিশোধের ক্ষমতা রাখতে, বীমা কোম্পানিগুলো সাধারণ বীমা গ্রহণের পর পুনঃবীমা করতে বাধ্য।

    সংশোধিত খসড়ায় বলা হয়েছে, পুনঃবীমা করতে বাধ্যতামূলকভাবে শুধু রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা করপোরেশনে করতে হবে না। বেসরকারি ও বিদেশি কোম্পানিও বেছে নেওয়া যাবে। তবে বিদেশি বীমা কোম্পানির ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ক্রেডিট রেটিং থাকতে হবে।

    সাধারণ বীমা করপোরেশন বছরে বড় অঙ্কের প্রিমিয়াম আয় করে, যা বর্তমানে দেশের একমাত্র পুনঃবীমা প্রতিষ্ঠান হিসেবে উপার্জিত। ২০২৪ সালে শুধুমাত্র পুনঃবীমা থেকে আয় হয়েছিল ১ হাজার ১০০ কোটি টাকার বেশি। বিদেশি কোম্পানির প্রবেশ ঘটলে এই আয় ও কর-পরবর্তী ৪০০ কোটি টাকার নিট মুনাফায় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ।

    বিমার দাবি পরিশোধে ঝুঁকি ভাগাভাগি করতে দেশের ৪৫টি সাধারণ বীমা কোম্পানি তাদের বীমার অর্ধেক (৫০%) পুনঃবীমা করতে বাধ্য। বাকি অর্ধেক তারা চাইলে বিদেশি কোম্পানি বা সাধারণ বীমা করপোরেশনে করতে পারবে। সরকারি অর্থায়ন বা বিদেশি অর্থায়নে পরিচালিত প্রকল্পের ক্ষেত্রে ১০০% পুনঃবীমা করতে হয় সাধারণ বীমা করপোরেশনে।

    আইন সংশোধন হলে, পুনঃবীমা করতে আর কোনো প্রতিষ্ঠানকে বাধ্য করা হবে না। দেশি বা বিদেশি, যেকোনো কোম্পানির মাধ্যমে পুনঃবীমা করা যাবে। সরকারি-বিদেশি যৌথ প্রকল্পের পুনঃবীমাও বিদেশি প্রতিষ্ঠানের কাছে যায়।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শহিদুল ইসলাম জাহীদ বলেন, “দেশি প্রতিষ্ঠানের সক্ষমতাও বাড়াতে হবে। যদি তারা ভালো সেবা দেয় এবং সময়মতো অর্থ পরিশোধ করতে পারে, তাহলে কেন বিদেশি প্রতিষ্ঠানের দিকে যেতে হবে। বিদেশি প্রতিষ্ঠান এলেও সবাইকে সমান অধিকার দিতে হবে, কারো প্রতি বিশেষ ছাড় থাকা যাবে না। বিদেশি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হলে বৈদেশিক মুদ্রার উপর চাপ পড়বে। নতুন জটিলতা তৈরি হতে পারে।”

    মেঘনা ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ জাহের মন্তব্য করেছেন, “বর্তমানে সাধারণ বীমা করপোরেশনে পুনঃবীমা করতে হয়। বিদেশি প্রতিষ্ঠান করবে কিনা, তা কোম্পানি ও গ্রাহকের ইচ্ছার ওপর নির্ভর করবে। যারা ভালো সেবা দিবে, সবাই তার কাছেই যাবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    কর ফাঁকিতে এক বছরে ২.২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    বাণিজ্য

    সাভারের বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.