Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ২০২৬–২৭ অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ৮.৫০ লাখ কোটি টাকা
    অর্থনীতি

    ২০২৬–২৭ অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ৮.৫০ লাখ কোটি টাকা

    হাসিব উজ জামানUpdated:ডিসেম্বর 23, 2025ডিসেম্বর 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটের সম্ভাব্য আকার হতে পারে প্রায় ৮ লাখ ৫০ হাজার কোটি টাকা, যেখানে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হচ্ছে ৬ শতাংশ। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, আসন্ন অর্থবছরের বাজেট প্রণয়নে এ লক্ষ্যকে সামনে রেখেই প্রাথমিক হিসাব–নিকাশ শুরু হয়েছে।

    চলতি ২০২৫–২৬ অর্থবছরের ক্ষেত্রে বাজেটের আকার সামান্য কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে। মূল বাজেটে যেখানে বরাদ্দ ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, সেখানে সংশোধিত বাজেট দাঁড়াতে পারে প্রায় ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা। সোমবার দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ও বাজেট ব্যয় নিয়ে এক বৈঠক শেষে এসব তথ্য জানান অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

    রাজধানীর যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকে জানানো হয়, সংশোধিত বাজেটে অনুন্নয়ন খাতে ব্যয় বাড়তে পারে প্রায় ২৮ হাজার কোটি টাকা, আর উন্নয়ন ব্যয় কমতে পারে প্রায় ৩০ হাজার কোটি টাকা।

    ২০২৬–২৭ অর্থবছরের বাজেট প্রস্তুতির প্রসঙ্গে কর্মকর্তারা জানান, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগেই অর্থ বিভাগের প্রাথমিক কাজগুলো শুরু করা জরুরি। নতুন সরকার গঠনের অপেক্ষায় থাকলে বাজেটের প্রস্তুতিমূলক কাজ সময়মতো শেষ করা কঠিন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।

    তবে কর্মকর্তারা এটাও জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বাজেট ঘোষণার আগ পর্যন্ত তাদের হাতে প্রায় সাড়ে তিন মাস সময় থাকবে। সাধারণত জুনের প্রথম সপ্তাহেই বাজেট উপস্থাপন করা হয়।

    বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    অর্থনীতির সামগ্রিক চিত্র নিয়ে আলোচনায় বৈঠকে সন্তোষ প্রকাশ করা হয় যে, দেশের প্রধান অর্থনৈতিক সূচকগুলোর মধ্যে ধীরে ধীরে ভারসাম্য ফিরে এসেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বৈঠকে মূল্যস্ফীতি, মজুরি বৃদ্ধি, কৃষি উৎপাদন, আর্থিক ও বৈদেশিক খাত, চলতি হিসাব, প্রবাসী আয়, আমদানি ও ঋণপত্র (এলসি) পরিস্থিতিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। জানানো হয়, ২০২৫ সালের নভেম্বর মাসে ১২ মাসের গড় হিসাবে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নেমেছে, যা ২০২৩ সালের জুনের পর প্রথমবার।

    প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতি অনুকূলে থাকলে ২০২৬ সালের জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নামার আশা করা হচ্ছে।

    কৃষি খাত নিয়েও আশাবাদ ব্যক্ত করা হয় বৈঠকে। যথাযথ প্রণোদনা ও ব্যবস্থাপনার কারণে গত অর্থবছরে বোরো ধানের উৎপাদন ভালো হয়েছে। পাশাপাশি বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় চলতি মৌসুমে আমন ধানের ফলনও ভালো হবে বলে আশা করা হচ্ছে।

    বৈদেশিক খাতের চিত্র তুলে ধরে জানানো হয়, ২০২৫ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ৫৭ বিলিয়ন ডলার, যেখানে ২০২৪ সালের আগস্টে তা ছিল প্রায় ২৫ বিলিয়ন ডলার।

    বিনিময় হার স্থিতিশীল থাকা, প্রবাসী আয় বাড়া এবং সাম্প্রতিক সময়ে আর্থিক খাতে সুদের হার উল্লেখযোগ্যভাবে বাড়ার ফলে আগামী দিনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় বৈঠকে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    কর ফাঁকিতে এক বছরে ২.২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    বাণিজ্য

    সাভারের বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.