Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ৫৪ বছরের ইতিহাসে বিএসসির রেকর্ড মুনাফা ৩০৬ কোটি টাকা
    অর্থনীতি

    ৫৪ বছরের ইতিহাসে বিএসসির রেকর্ড মুনাফা ৩০৬ কোটি টাকা

    মনিরুজ্জামানডিসেম্বর 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দুর্বল অবস্থান থেকে এখন ঘুরে দাঁড়াচ্ছে দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটির পরিচালনা আয় ছিল ৫৯০ কোটি ৯৮ লাখ টাকা। অন্যান্য খাত থেকে আয় হয়েছে প্রায় ২০৭ কোটি ৩০ লাখ টাকা। এতে রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থার মোট আয় দাঁড়ায় ৭৯৮ কোটি ২৮ লাখ টাকা।

    অন্যদিকে পরিচালনা ব্যয় ছিল ২৮৯ কোটি ৯২ লাখ টাকা। প্রশাসনিক ও আর্থিক খাতে ব্যয় হয়েছে ১২৬ কোটি ৪৫ লাখ টাকা। সব মিলিয়ে মোট ব্যয় হয়েছে ৪১৬ কোটি ২৭ লাখ টাকা। কর সমন্বয়ের পর নিট মুনাফা হয়েছে ৩০৬ কোটি ৫৬ লাখ টাকা। এটি বিএসসির ৫৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ নিট মুনাফা।

    গতকাল সোমবার দুপুরে চট্টগ্রামের বোট ক্লাবে আয়োজিত বিএসসির বার্ষিক সাধারণ সভায় এই তথ্য জানান সংস্থার ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক। তিনি বলেন, ২০২৩-২৪ অর্থবছরে বিএসসির মোট আয় ছিল ৫৯৬ কোটি ১৮ লাখ টাকা। ব্যয় হয়েছিল ৩১১ কোটি ৫৯ লাখ টাকা। সেই বছর কর সমন্বয়ের পর নিট মুনাফা দাঁড়ায় ২৪৯ কোটি ৬৯ লাখ টাকা। তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে আয় বেড়েছে প্রায় ৫৬ কোটি ৮৭ লাখ টাকা, যা প্রায় ২২ শতাংশ বৃদ্ধি।

    সভায় উপস্থিত ছিলেন বিএসসির চেয়ারম্যান ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব নুরুন্নাহার চৌধুরী। সভায় জানানো হয়, শেয়ারহোল্ডারদের ২০২৪-২৫ অর্থবছরের নিট মুনাফা থেকে ২৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করা হয়েছে।

    বিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরীক্ষিত হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে সংস্থার মোট সম্পদের পরিমাণ ৩ হাজার ৫৮২ কোটি টাকা। দেনার পরিমাণ ১ হাজার ৯৮৩.৭৭ কোটি টাকা।

    ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল মালেক সভায় আরও জানান, বর্তমানে বিএসসির বহরে ৫টি জাহাজ আছে। এসব জাহাজ বিশ্বব্যাপী বাণিজ্যিক কাজে নিয়োজিত। প্রথমবারের মতো সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে দুটি নতুন জাহাজ কেনার উদ্যোগ নেয়ার পর ২১ সেপ্টেম্বর বিএসসি ও সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি হয়েছে। এর মধ্যে প্রথম জাহাজ ‘এমভি বাংলার প্রগতি’ ইতোমধ্যে বহরে যুক্ত হয়ে বাণিজ্যিক কাজে নিয়োজিত। অপর জাহাজ ‘এমভি বাংলার নবযাত্রা’ সামনের বছরের জানুয়ারিতে বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে।

    তিনি বলেন, উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে চীন সরকারের ঋণ সহায়তায় ২০১৮-১৯ অর্থবছরে ৬টি নতুন জাহাজের প্রকল্প বাস্তবায়ন করা হয়। এর মধ্যে ৩টি প্রোডাক্ট অয়েল ট্যাংকার এবং ৩টি নতুন বাল্ক ক্যারিয়ার রয়েছে। বর্তমানে ৫টি জাহাজ বহরে আছে এবং বিশ্বব্যাপী বাণিজ্যিক কাজে নিয়োজিত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    কর ফাঁকিতে এক বছরে ২.২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    বাণিজ্য

    সাভারের বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.