Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রমজান ঘিরে ৪.৭৫ কোটি লিটার ভোজ্যতেল ও ১.৩০ লাখ টন সার কিনছে সরকার
    অর্থনীতি

    রমজান ঘিরে ৪.৭৫ কোটি লিটার ভোজ্যতেল ও ১.৩০ লাখ টন সার কিনছে সরকার

    মনিরুজ্জামানডিসেম্বর 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রমজান মাস সামনে রেখে সরকার ভোজ্যতেল, চাল ও সারের বড় কেনাকাটার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) ৪ কোটি ৭৫ লাখ লিটার ভোজ্যতেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে ১ লাখ টন চাল আমদানি এবং ১ লাখ ৩০ হাজার টন সার কেনার প্রস্তাব অনুমোদন পেয়েছে।

    গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

    অনুমোদিত ভোজ্যতেলের মধ্যে রয়েছে ১ কোটি লিটার রাইস ব্রান তেল এবং ৩ কোটি ৭৫ লাখ লিটার সয়াবিন তেল। রাইস ব্রান তেল স্থানীয় পর্যায় থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হবে। আর সয়াবিন তেল কেনা হবে আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে।

    রাইস ব্রান তেল সরবরাহ করবে তিনটি প্রতিষ্ঠান। প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৭ টাকা ৯০ পয়সা। গাইবান্ধার প্রধান অয়েল মিল সরবরাহ করবে ২৫ লাখ লিটার। ঢাকার গ্রিন অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ সরবরাহ করবে আরও ২৫ লাখ লিটার। মজুমদার প্রডাক্টস লিমিটেড সরবরাহ করবে ৫০ লাখ লিটার।

    সয়াবিন তেলের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজার থেকে তিনটি প্রতিষ্ঠান সরবরাহ দেবে। মালয়েশিয়ার সেন মিলেনিয়াম ট্রেড সরবরাহ করবে ৫০ লাখ লিটার। প্রতি লিটার দাম নির্ধারণ করা হয়েছে ১৩২ টাকা। যুক্তরাষ্ট্রের নিউজার্সিভিত্তিক প্রতিষ্ঠান স্টুয়ার্ট ক্লোবানু গেরহার্ড সরবরাহ করবে ১ কোটি ২৫ লাখ লিটার। এ ক্ষেত্রে প্রতি লিটারের দাম ১৩২ টাকা ৬৯ পয়সা। নাইজেরিয়ার ভিডক ফার্ম অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড সরবরাহ করবে ২ কোটি লিটার সয়াবিন তেল। তাদের নির্ধারিত দাম প্রতি লিটার ১২১ টাকা ৩২ পয়সা।

    একই বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের দুটি প্রস্তাবে মোট ১ লাখ টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৫০ হাজার টন নন-বাসমতি সেদ্ধ চাল আমদানি করা হবে। চাল সরবরাহ করবে ভারতের এম/এস পট্টাভি অ্যাগ্রো ফুড প্রাইভেট লিমিটেড। প্রতি টন চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩৫৫ দশমিক ৭৭ মার্কিন ডলার। বাকি ৫০ হাজার টন চাল সরকার-টু-সরকার ভিত্তিতে পাকিস্তান থেকে আমদানি করা হবে। ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের কাছ থেকে এ আতপ চাল কেনা হবে প্রতি টন ৩৯৫ মার্কিন ডলার দরে।

    এছাড়া বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের চারটি প্রস্তাবে মোট ১ লাখ ৩০ হাজার টন সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের অষ্টম, নবম ও দশম শ্রেণির বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহসংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের দুটি প্রস্তাবও অনুমোদন দেয় কমিটি।

    এদিকে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটি টার্নকি ভিত্তিতে পাঁচটি কূপ খননের কাজের অনুমোদন দিয়েছে। কাজটি পেয়েছে চীনা কোম্পানি সিনোপ্যাক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস করপোরেশন লিমিটেড। এতে সরকারের ব্যয় হবে ৯০৭ কোটি টাকা।

    শাহবাজপুর-৫ ও ৭ এবং ভোলা নর্থ-৩ ও ৪—এই চারটি মূল্যায়ন ও উন্নয়ন কূপ এবং শাহবাজপুর নর্থ-ইস্ট-১ অনুসন্ধান কূপ খননের দায়িত্ব পাবে প্রতিষ্ঠানটি। এক ধাপ দুই খাম পদ্ধতিতে আহ্বান করা আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে চুক্তি দেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    কর ফাঁকিতে এক বছরে ২.২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    বাণিজ্য

    সাভারের বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.