Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চট্টগ্রামের ২২ পোশাক কারখানা বন্ধ
    অর্থনীতি

    চট্টগ্রামের ২২ পোশাক কারখানা বন্ধ

    মনিরুজ্জামানUpdated:ডিসেম্বর 24, 2025ডিসেম্বর 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রামসহ দেশের বেশিরভাগ অঞ্চলের পোশাক কারখানায় কাজ কমেছে। এর ফলে অনেক কারখানা ঢিমেতালে চলছে। গত এক বছরে দেনা-পাওনা ও অন্যান্য কারণে চট্টগ্রামে প্রায় ২২টি কারখানা বন্ধ হয়ে গেছে। ফলে কয়েক হাজার শ্রমিক কাজ হারিয়েছেন। ৫ আগস্টের পর থেকে শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আন্দোলনের প্রবণতাও বেড়েছে।

    চট্টগ্রাম শিল্প পুলিশ ও খাত সংশ্লিষ্টরা জানান, আর্থিক সংকট, এলসি জটিলতা, ক্রয়াদেশ কমে যাওয়া ইত্যাদি কারণে এসব কারখানা বন্ধ হয়েছে। অনেক কারখানা সময়মত শ্রমিকদের বেতন দিতে পারছে না। এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী কয়েক মাসও একই সংকট দেখা দিতে পারে। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে পরিস্থিতি কিছুটা ভালো হতে পারে বলে আশা করছেন তারা। ব্যবসায়ীরা বলছেন, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন, পণ্যের মান বাড়ানো, নতুন বাজার অন্বেষণ, সহজ শর্তে ঋণ ও নীতিমূলক সহায়তা থাকলে রপ্তানি খাত পুনরায় শক্তিশালী হতে পারে।

    রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশের রপ্তানি চার মাস ধরে কমছে। গত নভেম্বর মাসে রপ্তানি হয়েছে ৩৮৯ কোটি ডলার, যা গত বছরের একই সময়ে ৪১২ কোটি ডলারের তুলনায় ৫.৫৪ শতাংশ কম। টানা চার মাস কমলেও ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পাঁচ মাসে সামগ্রিক রপ্তানি ইতিবাচক ধারায় রয়েছে।

    শীর্ষ পাঁচ রপ্তানি খাতের মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য ছাড়া বাকি সব খাতের রপ্তানি নভেম্বর মাসে কমেছে। এতে রয়েছে তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য এবং হোম টেক্সটাইল। এছাড়া চামড়াবিহীন জুতা, হিমায়িত খাদ্য ও প্লাস্টিক পণ্যের রপ্তানিও কমেছে। বিশেষ করে তৃতীয় শীর্ষ রপ্তানি খাত কৃষি প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানিতে ২৫ শতাংশের বেশি ধস নেমেছে।

    পাট ও পাটজাত পণ্যের রপ্তানি নভেম্বর মাসে ১০.৫ শতাংশ কমে ৬ কোটি ৮৯ লাখ ডলার হয়েছে। তবে চলতি অর্থবছরে এখন পর্যন্ত এই খাতে সামান্য ১.৩৬ শতাংশ বৃদ্ধিও হয়েছে। এ পরিস্থিতির পেছনে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক অন্যতম কারণ। গত এপ্রিল থেকে ট্রাম্পের পাল্টা শুল্ক নিয়ে অস্থিরতা তৈরি হয়। ৩১ জুলাই বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক কার্যকর হওয়ার কথা থাকায় জুলাইয়ে অনেক পণ্য জাহাজীকরণ হয়। জুলাই মাসে রপ্তানি বেড়ে যাওয়ার কারণও এটাই।

    যুক্তরাষ্ট্রে ২০ শতাংশ বাড়তি শুল্ক আরোপিত হওয়ার পর দেশটির বাজারে তৈরি পোশাকের দাম বেড়ে যায়। ভোক্তা চাহিদা কমে যাওয়ায় বড় ক্রেতারা ক্রয়াদেশ কমিয়ে দেন। ইউরোপের বাজারেও মন্দাভাব দেখা দেয়। এ কারণে কাঁচামালের আমদানি কমে যাচ্ছে, যা ভবিষ্যতে রপ্তানিতে আরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আমদানিও আগের বছরের একই সময়ের তুলনায় ৫.৩ শতাংশ কমেছে। বিশেষ করে কাঁচা তুলা আমদানি ১৬.৫ শতাংশ কমে গেছে। এ কারণে স্পিনিং মিল ও টেক্সটাইল ভ্যালু চেইনের কার্যক্রমও হ্রাস পাচ্ছে। চট্টগ্রাম শিল্প পুলিশের তালিকা অনুযায়ী, ক্ষমতার পরিবর্তনের পর চট্টগ্রাম ইপিজেডসহ বিভিন্ন স্থানে ২২টি কারখানা বন্ধ হয়েছে। এ বছরের শুরু থেকে চলতি মাস পর্যন্ত বন্ধ হয়েছে ১১টি কারখানা। এসব কারখানায় পাঁচ হাজারের বেশি শ্রমিক কাজ করতেন। তবে ছোট ছোট কারখানাগুলোও কাজ না পেয়ে বন্ধ হওয়ার কারণে প্রকৃত সংখ্যা আরও বেশি।

    বিজিএমইএ বলছে, চট্টগ্রামে তাদের সদস্যভুক্ত ৬৯৯টি কারখানার মধ্যে ৬১০টি সচল, তবে বর্তমানে শুধু ৩৪৮টি কারখানা কার্যক্রম চালাচ্ছে। ২২টি বন্ধ কারখানার মধ্যে চট্টগ্রাম ইপিজেডে চারটি রয়েছে। এতে নাসা গ্রুপের টয় উড (বিডি) কোম্পানি, এমএনসি অ্যাপারেলস লিমিটেড, থিয়নিস অ্যাপারেলস লিমিটেড এবং জেএমএস গার্মেন্টস লিমিটেড অন্তর্ভুক্ত। এ চার কারখানায় মোট ৪ হাজার ৮১৮ শ্রমিক কাজ করতেন। বাকিদের মধ্যে আরও চার হাজার শ্রমিক কাজ হারিয়েছেন। বিজিএমইএ ভাইস প্রেসিডেন্ট রফিক চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক কারখানা মালিকদের জন্য সমস্যা তৈরি করেছে। ক্রয়াদেশ কমায় অনেক কারখানা সময়মত শ্রমিকদের বেতন দিতে পারছে না। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়টা সংকটপূর্ণ হতে পারে।

    বিজিএমইএ পরিচালক এসএম আবু তৈয়ব বলেন, ট্রাম্পের শুল্ক ঘোষণার পর বিশ্ব অর্থনীতিতে চাপ বেড়েছে। নতুন অর্ডার কিছু আসলেও তা পর্যাপ্ত নয়। আশা করা হচ্ছে আগামী বছরের শুরুতে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাবে। তবে গার্মেন্ট খাত এখনও চ্যালেঞ্জের মুখে। পর্যাপ্ত কাজ না পাওয়ায় অনেক ফ্যাক্টরি বন্ধ বা অর্ধেক ক্ষমতায় চলছে। সামনে রোজা-ঈদ-বোনাসসহ নানা ইস্যু এ পরিস্থিতিকে আরও জটিল করবে।

    প্যাসিফিক জিন্স লিমিটেডের এমডি সৈয়দ মোহাম্মদ তানভীর বলেন, পোশাক খাত এখন ক্রান্তিকালে আছে। ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন। দ্রুত উত্তরণের জন্য পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    কর ফাঁকিতে এক বছরে ২.২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    বাণিজ্য

    সাভারের বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.