Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আগামী অর্থবছরও কম ব্যয়ের বাজেট প্রণয়নের পরিকল্পনা
    অর্থনীতি

    আগামী অর্থবছরও কম ব্যয়ের বাজেট প্রণয়নের পরিকল্পনা

    সিভি ডেস্কডিসেম্বর 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাজেট পরিকল্পনায় সাড়ে ৭ লাখ কোটি টাকার ঋণ নিবে সরকার
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আগামী ২০২৬-২৭ অর্থবছরও কম ব্যয়ের বাজেট প্রণয়নের পরিকল্পনা করা হয়েছে। চলতি বাজেট সংশোধনের কাজ হওয়ার কথা থাকলেও তা করছে না অন্তর্বর্তী সরকার। এই দায়িত্ব ফেব্রুয়ারিতে নির্বাচিত নতুন সরকারের হাতে হস্তান্তর করতে চায় ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার।তবে সামষ্টিক অর্থনীতির পুনরুদ্ধার প্রক্রিয়া অব্যাহত রাখতে আগামী অর্থবছরও ব্যয় সংকোচন নীতি বহাল রাখার পক্ষে মত দেওয়া হয়েছে। এসব তথ্য জানা গেছে অর্থবিভাগ সূত্রে।

    সূত্র জানায়, আর্থিক খাতের দুরবস্থা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ বিবেচনায় আরও অন্তত এক বছর ব্যয় সংকোচন নীতি অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছে অর্থবিভাগ। সরকারের সম্পদ ব্যবস্থাপনাতেও এ ধরনের নীতির কথা বলা হয়েছে। সাম্প্রতিক আর্থিক, মুদ্রা ও মুদ্রা বিনিময় হার সংক্রান্ত কো-অর্ডিনেশন কাউন্সিলের বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই নীতি অনুসরণের প্রস্তাব দিয়েছেন।

    ব্যয় সংকোচন নীতি অনুসরণে গত বছর (২০২৪-২৫) সরকারের পাঁচ হাজার ৬৮৯ কোটি টাকা সাশ্রয় হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরেও একই নীতি অবলম্বন করে সরকার প্রায় আড়াই হাজার কোটি টাকা সাশ্রয় করেছিল। সূত্র জানায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরও উল্লেখযোগ্য অঙ্কের সাশ্রয় আশা করছে অর্থবিভাগ। এই বছর বাজেটের আকার কমিয়ে ধরা হয়েছে এবং জরুরি প্রয়োজন ছাড়া উন্নয়ন ও অনুন্নয়ন উভয় খাতের ব্যয় নিয়ন্ত্রণ করা হয়েছে।

    আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় সাড়ে আট লাখ কোটি টাকার ব্যয়ের প্রাথমিক প্রাক্কলন নিয়ে আলোচনা চলছে। এটি চূড়ান্ত নয়। নতুন বাজেটের চূড়ান্ত আকার ও নীতি নির্ধারণ করবে পরবর্তী রাজনৈতিক সরকার। চলমান সংস্কার কর্মসূচির অংশ হিসেবে ব্যয় সংকোচন নীতি অব্যাহত রাখার সুপারিশ করা হয়েছে। এজন্য আসন্ন অর্থবছরও কম ব্যয়ের বাজেট দেওয়ার পক্ষে মত দিয়েছে অর্থবিভাগ।

    চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতির হার সাড়ে ৬ শতাংশ প্রাক্কলন করা হয়েছিল। তা বাড়িয়ে ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন সাড়ে ৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ না হওয়ায় জিডিপি প্রবৃদ্ধি কমানো হয়েছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরে মূল্যস্ফীতি ৬ শতাংশ এবং জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশ ধরে প্রাক্কলন করা হয়েছে। পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, বর্তমানে মূল্যস্ফীতির হার ৮ শতাংশের বেশি। এসব বিষয় বিবেচনায় রেখে আগামী বছরও কম ব্যয়ের বাজেট প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে অর্থবিভাগ।

    আর্থিক সংকট ও চলমান সংস্কার কর্মসূচির অংশ হিসেবে চলতি বছর অন্তর্বর্তী সরকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। এটি ছিল আগের বছরের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    স্বাস্থ্য

    হামে শিশুদের মর্মান্তিক মৃত্যুর দায় কি ইউনুস–নূরজাহান নিবেন?

    এপ্রিল 10, 2026
    অর্থনীতি

    দুর্নীতি ও লুটপাটে ধ্বংসের দ্বারপ্রান্তে দেশের অর্থনীতি

    এপ্রিল 10, 2026
    বাংলাদেশ

    হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে বাংলাদেশ

    এপ্রিল 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.