Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা ২০২৬ জারি
    অর্থনীতি

    কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা ২০২৬ জারি

    Najmus Sakibজানুয়ারি 14, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আমদানি ও রপ্তানিকারকদের জন্য সেবার মান বাড়াতে কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা ২০২৬ জারি করেছে। প্রতিযোগিতামূলক পরিবেশে কাস্টমস কার্যক্রমকে আরও দক্ষ ও স্বচ্ছ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    এনবিআর জানায়, সম্প্রতি প্রজ্ঞাপন জারির মাধ্যমে আগের কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা ২০২০ বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

    এর আগে সি অ্যান্ড এফ এজেন্টদের জন্য আলাদা কোনো স্বতন্ত্র বিধিমালা ছিল না। নতুন বিধিমালার ফলে এই খাতের কার্যক্রম আরও সহজ, যুগোপযোগী ও স্বচ্ছ হবে বলে মনে করছে এনবিআর।

    নতুন বিধিমালায় কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। কাস্টমস স্টেশনভিত্তিক লাইসেন্স সংখ্যার ক্ষেত্রে আর এনবিআরের পূর্বানুমোদনের প্রয়োজন হবে না। পরীক্ষায় উত্তীর্ণ সব যোগ্য প্রার্থী লাইসেন্স পাওয়ার সুযোগ পাবেন।

    লাইসেন্স প্রদান প্রক্রিয়াকে গতিশীল করতে প্রতি বছর নির্ধারিত সময়ে নিয়মিত পরীক্ষা আয়োজনের ব্যবস্থাও রাখা হয়েছে।

    এ ছাড়া কোনো স্থল কাস্টমস স্টেশন বন্ধ হলেও সংশ্লিষ্ট লাইসেন্স বাতিল হবে না। অধিক্ষেত্র সংযোজনের মাধ্যমে লাইসেন্সধারীরা অন্য সচল কাস্টমস স্টেশনে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।

    এনবিআরের মতে, এই বিধিমালা বাস্তবায়নের ফলে কাস্টমস ব্যবস্থাপনায় দক্ষতা বাড়বে। একই সঙ্গে আমদানি ও রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    গ্যাস-বিদ্যুতের সংকটে ধুঁকছে প্লাস্টিক শিল্প

    আগস্ট 5, 2026
    অর্থনীতি

    দুবাইয়ে ১০০ বাংলাদেশির সম্পদের খোঁজে যেতে প্রস্তুত দুদক

    আগস্ট 5, 2026
    অর্থনীতি

    পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্রুত মজুরি বোর্ড গঠনের দাবি

    আগস্ট 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.