বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাবে দেখা যাচ্ছে, ২৪ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ হাজার ৭৯৮ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলারে। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৮ হাজার ১১২ দশমিক ৩০ মিলিয়ন মার্কিন ডলার।
এর আগে ২২ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩২ হাজার ৭২০ দশমিক ১২ মিলিয়ন ডলার। তখন আইএমএফের বিপিএম-৬ হিসাব অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ২৮ হাজার ০৩৬ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নিট বা প্রকৃত রিজার্ভ হিসাব করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ পদ্ধতি অনুসরণ করে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে নিট রিজার্ভের পরিমাণ নির্ধারিত হয়।

