Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, আগস্ট 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আড়াই বছরের প্রকল্প আট বছরে গড়িয়েছে
    অর্থনীতি

    আড়াই বছরের প্রকল্প আট বছরে গড়িয়েছে

    মনিরুজ্জামানডিসেম্বর 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বড় আকারের উড়োজাহাজ নিরাপদে ওঠানামার জন্য নেওয়া রানওয়ে ও ট্যাক্সিওয়ে শক্তিশালীকরণ প্রকল্পটি নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না। ২০১৮ সালে শুরু হওয়া আড়াই বছর মেয়াদি এই প্রকল্পের চার দফা মেয়াদ বাড়ানো হয়েছে। তবে কাজ অসম্পূর্ণ থাকায় এবার আরও ছয় মাস সময় বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা, বৈশ্বিক সংকট ও কাজের পরিধি পরিবর্তনকে কারণ দেখানো হলেও পরিকল্পনা ও ব্যবস্থাপনার দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।

    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে ‘চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ে শক্তি বৃদ্ধিকরণ’ প্রকল্পটি ২০১৮ সালে একনেক সভায় অনুমোদিত হয়। এর লক্ষ্য ছিল বোয়িং-৭৭৭-এর মতো বড় উড়োজাহাজ নিরাপদে ওঠানামার সক্ষমতা তৈরি। প্রকল্পে রানওয়ে ও ট্যাক্সিওয়ের পেভমেন্ট শক্তিশালীকরণ, সাইড স্ট্রিপ গ্রেডিং এবং এয়ারফিল্ড গ্রাউন্ড লাইটিং সিস্টেম (এজিএল) উন্নয়ন অন্তর্ভুক্ত ছিল।

    প্রকল্পের ব্যয় ধরা হয় ৬২২ কোটি ৪০ লাখ টাকা এবং বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছিল ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত। কিন্তু দুই বছর ছয় মাস মেয়াদি প্রকল্পটি আট বছরেও শেষ হয়নি। এবার মেয়াদ আরও ছয় মাস বাড়ালে প্রকল্পের সময়কাল দাঁড়াবে সাড়ে আট বছর—অর্থাৎ নির্ধারিত সময়ের চেয়ে ছয় বছর বেশি।

    ২০১৯ সালের সেপ্টেম্বরে মীর আক্তার-সিএএমসিই জেভি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর কাজ শুরু হয়। কিন্তু ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের আগস্ট পর্যন্ত করোনার কারণে প্রায় ১৮ মাস কাজ মারাত্মকভাবে ব্যাহত হয়। এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধজনিত বৈশ্বিক অস্থিরতা ও ডলার সংকটে আমদানিনির্ভর উপকরণ—এসবিএস মডিফায়েড অ্যাসফল্ট, বিটুমিন, জয়েন্ট সিলিং কম্পাউন্ড ও এজিএল সিস্টেম সময়ে পাওয়া যায়নি।

    পরবর্তী সময়ে এজিএল সিস্টেমকে সিএটি-১ থেকে সিএটি-২ মানে উন্নীত করার সিদ্ধান্তে টেন্ডার আইটেমে পরিবর্তন এবং নন-টেন্ডার আইটেম সংযোজন করা হয়। একনেক কর্তৃক প্রথম সংশোধিত ডিপিপি ২০২৫ সালের ১৫ এপ্রিল অনুমোদিত হয়। প্রকল্পের নতুন মেয়াদ ধরা হয় ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। তবে সংশোধিত কাজও সময়মতো শেষ করা সম্ভব না হওয়ায় আরও ছয় মাস বাড়িয়ে ২০২৬ সালের জুন পর্যন্ত সময় বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে।

    প্রকল্প মেয়াদ বৃদ্ধির বিষয়ে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) শর্তসাপেক্ষে মতামত দিয়েছে। শর্তগুলোর মধ্যে রয়েছে—সংশোধিত ইমপ্লিমেন্টেশন ম্যাট্রিক্স, মাইলস্টোনভিত্তিক কর্মপরিকল্পনা, আমদানিনির্ভর উপকরণের রোডম্যাপ, গুণগত মান নিশ্চিতকরণ, অঙ্গভিত্তিক ব্যয়সীমা রক্ষা এবং প্রকল্প অডিট সম্পন্ন করে প্রতিবেদন দাখিল। তবে পূর্ববর্তী মেয়াদ বৃদ্ধির সময় দেওয়া শর্ত বাস্তবায়নে পরিকল্পনা কমিশনের কোনো প্রকাশ্য মূল্যায়ন নেই।

    প্রায় আট বছরেও গুরুত্বপূর্ণ অবকাঠামো শেষ না হওয়ায় রাষ্ট্রীয় পরিকল্পনা, ঝুঁকি ব্যবস্থাপনা ও তদারকি দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। অর্ধসমাপ্ত বিমানবন্দর নিরাপত্তা ও সেবার মান নিয়ে উদ্বেগ তৈরি করেছে। কার্যকর তদারকির অভাব স্পষ্ট। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যুগ্ম সচিব (পরিকল্পনা) ফররুখ আহম্মদ জানিয়েছেন, ঠিকাদার নিয়োগে বিলম্বিত হওয়ায় কাজ দেরিতে শুরু হয়। এখন কাজ পুরোপুরি চলছে এবং প্রস্তাবিত সময়ের মধ্যে বাকি কাজ শেষ করা সম্ভব।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ভরিতে আবারও বাড়ল সোনার দাম

    আগস্ট 8, 2026
    অর্থনীতি

    ৫৫ হাজার কোটি মুনাফার পরও বিপিসিতে নগদ সংকট

    আগস্ট 8, 2026
    ব্যাংক

    ট্রেজারি বিল-বন্ডে ব্যক্তি বিনিয়োগে ভাটা, বাড়ছে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের ঝোঁক

    আগস্ট 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.