Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, আগস্ট 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পিকেএসএফে যুক্ত হলেন দুই বিশিষ্ট অর্থনীতিবিদ
    অর্থনীতি

    পিকেএসএফে যুক্ত হলেন দুই বিশিষ্ট অর্থনীতিবিদ

    মনিরুজ্জামানডিসেম্বর 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সাধারণ পর্ষদে নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন দুই বিশিষ্ট অর্থনীতিবিদ। ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএম) নির্বাহী পরিচালক ড. মুস্তফা কে. মুজেরী এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক। তারা সাধারণ পর্ষদের সদস্য হিসেবে মেয়াদ শেষ হওয়া মো. রইছউল আলম মণ্ডল ও ড. আবদুল্লাহ আল মাহমুদের স্থলাভিষিক্ত হবেন।

    গতকাল রোববার পিকেএসএফ ভবন-১-এ অনুষ্ঠিত ৩৬তম বার্ষিক সাধারণ সভায় এ তথ্য প্রকাশ করা হয়। সভায় পিকেএসএফের ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনও অনুমোদন করা হয়। এর আগে পূর্বাহ্নে পিকেএসএফ পরিচালনা পর্ষদের ২৬৩তম সভা অনুষ্ঠিত হয়।

    দুই সভাতেই পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, পর্ষদ সদস্য ড. সহিদ আকতার হোসাইন, নূরুন নাহার, ফারজানা চৌধুরী, প্রফেসর ড. মো. তৌফিকুল ইসলাম এবং লীলা রশিদ, পিএইচডি। এছাড়া সাধারণ পর্ষদের সভায় সব সদস্য উপস্থিত ছিলেন।

    সভা দুটিতে স্বল্প আয়ের মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে পিকেএসএফের বিভিন্ন কার্যক্রমের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা হয়। আলোচনার প্রেক্ষিতে দক্ষতা ও উদ্যোগ উন্নয়ন বিষয়ক কার্যক্রমের তহবিল বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

    উল্লেখযোগ্য, ১৯৯০ সালে দারিদ্র্য বিমোচনের উদ্দেশ্যে পিকেএসএফ প্রতিষ্ঠিত হয়। ফাউন্ডেশন দরিদ্র জনগোষ্ঠীকে অর্থ ও কারিগরি সহায়তা প্রদান করে। পাশাপাশি দারিদ্র্য বিমোচনে পরিচালিত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণে পিকেএসএফ বাংলাদেশ ও বিশ্বব্যাপী সমাদৃত।

    পিকেএসএফের আদলে বর্তমানে এশিয়া, লাতিন আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশে প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আরও অনেক দেশ একই ধরনের প্রতিষ্ঠান গঠনে আগ্রহ প্রকাশ করছে। দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করা পিকেএসএফ নিজস্ব ভাবমূর্তি ও স্বকীয়তা বজায় রেখে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে উদাহরণ স্থাপন করেছে। এটি দারিদ্র্য বিমোচনে অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে নতুন কর্মপ্রয়াস অব্যাহত রেখেছে। পিকেএসএফ কোনো সীমিত সময়ের প্রকল্প নয়, বরং একটি স্বশাসিত ও স্বতন্ত্রধারার প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ট্রেজারি বিল-বন্ডে ব্যক্তি বিনিয়োগে ভাটা, বাড়ছে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের ঝোঁক

    আগস্ট 8, 2026
    অর্থনীতি

    আমদানি করা মরিচ আসতেই কেজিতে ১০০ টাকা কমল দাম

    আগস্ট 8, 2026
    অর্থনীতি

    গ্যাস সংকট কাটাতে আরও এক কার্গো এলএনজি কিনবে সরকার

    আগস্ট 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.