Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, আগস্ট 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » খানপুরে ১৮৫ কোটি টাকার কনটেইনার-বাল্ক টার্মিনাল প্রকল্প
    অর্থনীতি

    খানপুরে ১৮৫ কোটি টাকার কনটেইনার-বাল্ক টার্মিনাল প্রকল্প

    মনিরুজ্জামানডিসেম্বর 31, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কনটেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৮৪ কোটি ৯১ লাখ ৫৭ হাজার ৮০৯ টাকা।

    গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অর্থ ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

    বৈঠক সূত্রে জানা গেছে, খানপুরে অভ্যন্তরীণ কনটেইনার ও বাল্ক টার্মিনাল নির্মাণ প্রকল্পের (১ম সংশোধিত) পূর্ত কাজ-৩ প্যাকেজের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। ৭টি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। এর মধ্যে ৫টি প্রস্তাব কারিগরিভাবে উপযুক্ত বলে বিবেচিত হয়।

    দরপত্র প্রক্রিয়া শেষে টেন্ডার আহ্বানকারী টিইসির সুপারিশে সর্বনিম্ন দরদাতা হিসেবে ঢাকার ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেডকে ১৮৪ কোটি ৯১ লাখ ৫৭ হাজার ৮০৯ টাকায় কাজ দেওয়া হয়েছে।

    প্রথম সংশোধিত প্রকল্পটি চলতি বছরের ১৮ জুন একনেক থেকে অনুমোদিত হয়। প্রকল্পের মেয়াদ ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।

    খানপুর টার্মিনালের আওতায় নির্মাণ করা হবে সিমেন্ট, সার, শুকনা বাল্ক ও খাদ্যশস্য সংরক্ষণের জন্য গুদাম এবং ক্যানোপি সহ সিএফএস শেড। থাকবে ৬ তলা প্রশাসনিক ভবন, পানি সরবরাহ ও অগ্নিনির্বাপন ব্যবস্থা, ভূগর্ভস্থ প্রধান বিদ্যুৎ লাইন, হাই মাস্ট টাওয়ার, সীমানা প্রাচীর এবং নিরাপত্তা আলোকায়ন।

    প্রকল্পে সৌর বিদ্যুৎ ব্যবস্থা, লাইটনিং অ্যারেস্টার, সমগ্র টার্মিনাল এলাকায় বিদ্যুতায়ন, রিচ ফর্কলিফট ট্রাক, আসবাবপত্র, সিসিটিভি এবং সমন্বিত ভবন ব্যবস্থাপনা সিস্টেমসহ সকল সংশ্লিষ্ট কাজ অন্তর্ভুক্ত থাকবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    আমদানি নয়, এবার সরকারি প্রকল্পে অগ্রাধিকার মধ্যপাড়ার পাথর

    আগস্ট 6, 2026
    অর্থনীতি

    রিটার্ন দাখিলে বড় ঘাটতি, করজালে স্থবিরতা

    আগস্ট 6, 2026
    অর্থনীতি

    ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামের অর্থনীতি, তবে বাড়ছে অনানুষ্ঠানিক অর্থ লেনদেনের ঝুঁকি

    আগস্ট 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.