Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, আগস্ট 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অর্থনীতিতে স্থিতিশীলতা রক্ষায় জানুয়ারি–জুন মুদ্রানীতি
    অর্থনীতি

    অর্থনীতিতে স্থিতিশীলতা রক্ষায় জানুয়ারি–জুন মুদ্রানীতি

    মনিরুজ্জামানজানুয়ারি 3, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি অর্থবছরের জানুয়ারি–জুন মেয়াদের মুদ্রানীতিতে দেশের সার্বিক অর্থনীতিতে স্থিতিশীলতা রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, ঋণ বিতরণে শৃঙ্খলা ফিরিয়ে আনা, তারল্যের জোগান বাড়ানো, খেলাপি ঋণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং ঋণ আদায় বাড়ানোর মতো পদক্ষেপে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

    একই সঙ্গে ডলারের বিপরীতে টাকার মান স্থিতিশীল রাখা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিরাপদ মাত্রায় উন্নীত করার বিষয়েও নজর থাকবে। দেশের অর্থনীতিতে কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগবান্ধব নীতি গ্রহণ করা হবে। তবে সুদের হার কমানোর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ২২ জানুয়ারি মুদ্রানীতি কমিটির বৈঠকে।

    সূত্র জানিয়েছে, চলতি অর্থবছরের দ্বিতীয় মেয়াদের মুদ্রানীতি এই মাসের শেষ সপ্তাহে ঘোষণা করা হবে। কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। নীতি নির্ধারণে দেশের খ্যাতিমান অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও সাবেক গভর্নরদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। বেশিরভাগ বক্তা সুদের হার কমানোর পক্ষেই মত প্রকাশ করেছেন।

    কেন্দ্রীয় ব্যাংক আগামী ৮ জানুয়ারি বরিশাল এবং ১৫ জানুয়ারি রংপুরে অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবে। এই মতামতগুলো সমন্বয় করে ২২ জানুয়ারি মুদ্রানীতি কমিটির বৈঠকে চূড়ান্ত কাঠামো নির্ধারণ করা হবে। এরপর ২৬ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সভায় অনুমোদনের মাধ্যমে ২৭ থেকে ২৯ জানুয়ারির মধ্যে মুদ্রানীতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

    এবারের মুদ্রানীতি এমন সময় ঘোষণা করা হচ্ছে, যখন দেশ নির্বাচনী পরিবেশে রয়েছে। মুদ্রানীতির বড় অংশ বাস্তবায়ন করতে হবে নির্বাচিত সরকারের সময়ে। নতুন সরকার কর্মসংস্থান বাড়ানোর দিকে মনোযোগ দেবে। তাই কেন্দ্রীয় ব্যাংক এবারের মুদ্রানীতিকে কর্মসংস্থান ও বিনিয়োগবান্ধব করার দিকে জোর দিচ্ছে।

    সরকারের ঋণ গ্রহণের অন্যতম উপকরণ ট্রেজারি বিল বন্ডের সুদের হার ইতিমধ্যেই কমতে শুরু করেছে। এর প্রভাবে সঞ্চয়পত্রের সুদের হারও কমানো হয়েছে। ব্যাংকগুলোতে অতিরিক্ত তারল্য জমা হচ্ছে, যা বাজারে ঋণের সুদের হার কমানোর ইঙ্গিত দিচ্ছে। আগামীতে ঋণের সুদের হার আরও নিম্নমুখী হবে, যা বিনিয়োগ বৃদ্ধি করবে।

    রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ছে। এই প্রবৃদ্ধি ধরে রাখতে নীতি সহায়তা অব্যাহত রাখা হবে। রপ্তানি খাতের প্রতিবন্ধকতা দূর করে খাতকে আরও চাঙ্গা করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। টানা তিন মাস রপ্তানি আয় কমার পর সম্প্রতি তা আবার বাড়তে শুরু করেছে। বৈদেশিক ঋণ শোধের চাপ কমেছে, আমদানি ব্যয় নিয়ন্ত্রণে রয়েছে। ফলে বাজারে ডলারের সরবরাহ চাহিদার চেয়ে বেশি এবং টাকার মান স্থিতিশীল। কেন্দ্রীয় ব্যাংক এই ধারা বজায় রেখে বাজার থেকে বাড়তি ডলার কিনে রিজার্ভ আরও বাড়ানোর পরিকল্পনা করছে।

    কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক খাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছে। ঋণ খেলাপির সংখ্যা কমাতে নীতি সহায়তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে ঋণখেলাপিদের ব্যবসা সচল করে ঋণ নিয়মিত করতে ব্যাংকগুলোকে চাপ দেওয়া হয়েছে। ঋণ আদায় বাড়াতে ব্যাংকগুলোর ওপর নানাভাবে নজরদারি করা হচ্ছে। এ পদক্ষেপের মাধ্যমে মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে। বর্তমানে মূল্যস্ফীতির হার ৮ শতাংশের ওপরে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, বাজার ব্যবস্থাপনায় ত্রুটি এ হারের বড় কারণ।

    উৎপাদন খাতে ঋণের জোগান বাড়ানো হবে। কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ বাড়াতে ইতোমধ্যেই ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। বড় শিল্পের ঋণও বাড়ানো হবে। কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক খাতের সীমাবদ্ধতাগুলো দূর করতে জোরালো পদক্ষেপ নিচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    দক্ষিণ-পূর্ব এশিয়ায় সবচেয়ে স্থিতিশীল মুদ্রাগুলোর একটি টাকা

    আগস্ট 5, 2026
    অর্থনীতি

    যুদ্ধ ও জলবায়ু সংকটের মধ্যেই রেকর্ড মুনাফা তেল কোম্পানিগুলোর

    আগস্ট 5, 2026
    অর্থনীতি

    গ্যাস-বিদ্যুতের সংকটে ধুঁকছে প্লাস্টিক শিল্প

    আগস্ট 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.