২০২৫ সালে দেশে রেমিট্যান্সের প্রবাহ ছুঁয়েছে ৩ হাজার ২৮১ কোটি ৬৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। এটি আগের বছর ২০২৪ সালের তুলনায় ৫৯২ কোটি ৮৪ লাখ ৫০ হাজার ডলার বা ২২.০৪ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) এই তথ্য প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মাসভিত্তিক রেমিট্যান্সের পরিমাণ ছিল:
-
জানুয়ারি: ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার
-
ফেব্রুয়ারি: ২৫২ কোটি ৭৬ লাখ ৫০ হাজার
-
মার্চ: ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার
-
এপ্রিল: ২৭৫ কোটি ২৩ লাখ ৩০ হাজার
-
মে: ২৯৬ কোটি ৯৫ লাখ ৬০ হাজার
-
জুন: ২৮২ কোটি ২৫ লাখ ৩০ হাজার
-
জুলাই: ২৪৭ কোটি ৭৮ লাখ ৭০ হাজার
-
আগস্ট: ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার
-
সেপ্টেম্বর: ২৬৮ কোটি ৫৫ লাখ ৬০ হাজার
-
অক্টোবর: ২৫৬ কোটি ২৪ লাখ ৪০ হাজার
-
নভেম্বর: ২৮৮ কোটি ৯৪ লাখ ৯০ হাজার
-
ডিসেম্বর: ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার
আগের বছরগুলোর তুলনায় দেখা যায়, ২০২৪ সালে দেশে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৬৮৮ কোটি ৮৪ লাখ ২০ হাজার ডলার। ২০২৩ সালে এই পরিমাণ ছিল ২ হাজার ১৯১ কোটি ৭১ লাখ ৫০ হাজার এবং ২০২২ সালে ২ হাজার ১২৮ কোটি ৫৪ লাখ ১০ হাজার ডলার। ২০২১ ও ২০২০ সালে রেমিট্যান্স যথাক্রমে ২ হাজার ২০৭ কোটি ২৪ লাখ ৯০ হাজার ও ২ হাজার ১৭৪ কোটি ১৮ লাখ ৩০ হাজার ডলার।
বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের এই বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

