Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, আগস্ট 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ১২ ফেব্রুয়ারির মধ্যে দুই ভাগ হবে এনবিআর: অর্থ উপদেষ্টা
    অর্থনীতি

    ১২ ফেব্রুয়ারির মধ্যে দুই ভাগ হবে এনবিআর: অর্থ উপদেষ্টা

    মনিরুজ্জামানজানুয়ারি 6, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে সরকারের দুই বিভাগ—‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’—গঠনের প্রক্রিয়া আগামী ১২ ফেব্রুয়ারি কার্যকর হবে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

    আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “৩১ ডিসেম্বরের মধ্যে এনবিআর দুই ভাগ করার কথা ছিল। তবে তা হয়নি। দেখা যাক, ফেব্রুয়ারির ১২ তারিখের মধ্যে হবে কি না।” ওই দিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত সরকার ক্ষমতা নেবে।

    যদিও তখন প্রশ্ন করা হয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই কি এনবিআরকে দুই ভাগ করা কার্যকর হবে, উপদেষ্টা জানান, “হ্যাঁ, সব আনুষ্ঠানিকতা সম্পন্ন। ছোটখাটো একটা বিষয় আছে, সেটা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই কার্যক্রম শুরু হবে।”

    গত বছরের ১২ মে সরকার এনবিআর বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি করে। এর প্রতিবাদে পরের দিন থেকে কর্মীরা আন্দোলন শুরু করেন। অবস্থান ধর্মঘট, কলমবিরতি ও অন্যান্য কর্মসূচি পালন করেন তারা।

    তাদের মূল দাবি ছিল, এনবিআরের শীর্ষ পদে প্রশাসন ক্যাডারের সচিবদের নয়, বরং বিসিএস (কর) ও বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের অভিজ্ঞদের নিয়োগ দেওয়া হোক। দাবির কারণে সরকার অধ্যাদেশ বাস্তবায়ন থেকে সরে আসে এবং পরে সংশোধনের প্রতিশ্রুতি দেয়। এ আন্দোলনে নেতৃত্ব দেওয়া বা যুক্ত থাকার কারণে শতাধিক কর্মীকে সাময়িক বরখাস্ত বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। কারও বিরুদ্ধে মামলা করা হয় দুদকের মাধ্যমে। অনেক কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি করা হয়।

    পরে অধ্যাদেশে সংশোধন আনা হয়। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের শীর্ষ পদে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ সরকারি কর্মচারীদের দায়িত্ব দেওয়ার বিধান রাখা হয়। ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এ মোট ১১টি পরিবর্তন করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    দক্ষিণ-পূর্ব এশিয়ায় সবচেয়ে স্থিতিশীল মুদ্রাগুলোর একটি টাকা

    আগস্ট 5, 2026
    অর্থনীতি

    যুদ্ধ ও জলবায়ু সংকটের মধ্যেই রেকর্ড মুনাফা তেল কোম্পানিগুলোর

    আগস্ট 5, 2026
    অর্থনীতি

    গ্যাস-বিদ্যুতের সংকটে ধুঁকছে প্লাস্টিক শিল্প

    আগস্ট 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.