Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, আগস্ট 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে ১৯০ কোটির প্রকল্প অনুমোদিত
    অর্থনীতি

    শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে ১৯০ কোটির প্রকল্প অনুমোদিত

    মনিরুজ্জামানজানুয়ারি 7, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকার অবকাঠামো ও শিক্ষা খাতে ১৯০ কোটির বেশি টাকার কয়েকটি উন্নয়ন প্রকল্পে অনুমোদন দিয়েছে। গতকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠকে এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

    বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পগুলো পর্যালোচনা করা হয়।

    অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আওতায় একটি নির্মাণ প্রকল্প। এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৩১ কোটি ৮৮ লাখ টাকা। কাজটি বাস্তবায়নের জন্য দরপত্র মূল্যায়নের পর এম এন হুদা কনস্ট্রাকশন লিমিটেডকে নির্বাচিত করা হয়েছে।

    এছাড়া চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে একটি ছয়তলা একাডেমিক সার্কেল ভবন নির্মাণের প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে উত্থাপিত এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫৮ কোটি ৮৭ লাখ টাকা।

    এই ভবন নির্মাণের কাজ করবে দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং শেলটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের যৌথ উদ্যোগ। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক অবকাঠামো আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

    তবে একই বৈঠকে ঢাকায় নতুন একটি বহুতল সার্কিট হাউস ভবন নির্মাণের টেন্ডার বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে টেন্ডার বাতিলের প্রস্তাব উত্থাপন করা হলে কমিটি তা অনুমোদন দেয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও মান নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    আমদানি নয়, এবার সরকারি প্রকল্পে অগ্রাধিকার মধ্যপাড়ার পাথর

    আগস্ট 6, 2026
    অর্থনীতি

    রিটার্ন দাখিলে বড় ঘাটতি, করজালে স্থবিরতা

    আগস্ট 6, 2026
    অর্থনীতি

    ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামের অর্থনীতি, তবে বাড়ছে অনানুষ্ঠানিক অর্থ লেনদেনের ঝুঁকি

    আগস্ট 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.