Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, আগস্ট 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দেশীয় কৃষকের স্বার্থে পেঁয়াজ আমদানিতে লাগাম
    অর্থনীতি

    দেশীয় কৃষকের স্বার্থে পেঁয়াজ আমদানিতে লাগাম

    হাসিব উজ জামানUpdated:জানুয়ারি 7, 2026জানুয়ারি 7, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পেঁয়াজের দাম বাড়ায় আমদানির তোড়জোড়
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশীয় কৃষকদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানির নতুন অনুমতি দেওয়া বন্ধ করেছে সরকার। তবে আগেই দেওয়া আমদানির অনুমতির আওতায় আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত পেঁয়াজ আমদানি চালু থাকবে। এই সিদ্ধান্তের পরপরই বাজারে দাম আবার বাড়তে পারে—এমন আশঙ্কার কথা জানিয়েছেন আমদানিকারকরা।

    সোমবার সকাল থেকে সংশ্লিষ্ট দপ্তর ভারত থেকে নতুন করে কোনো পেঁয়াজ আমদানির অনুমতি দেয়নি। যদিও পুরোনো অনুমতির ভিত্তিতে আজও দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে পেঁয়াজ এসেছে। এর মধ্যে হিলি স্থলবন্দর দিয়ে ১২টি ট্রাকে ৩৪৪ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

    হিলি স্থলবন্দরের আমদানিকারক মোবারক হোসেন বলেন, দেশে পেঁয়াজের দাম বাড়লে সরকার সাধারণত বাজার স্থিতিশীল রাখতে আমদানির অনুমতি দেয়। সেই ধারাবাহিকতায় প্রায় তিন মাস বন্ধ থাকার পর গত ৭ ডিসেম্বর থেকে আবার পেঁয়াজ আমদানি শুরু হয়। শুরুতে আমদানির পরিমাণ কম থাকায় বাজারে তেমন প্রভাব পড়েনি। কিন্তু পরে অনুমতির পরিমাণ বাড়ানো হলে আমদানিও বাড়ে এবং ধীরে ধীরে দাম কমতে শুরু করে।

    তার ভাষায়, আমদানির ফলে বাজারে পেঁয়াজের দাম নেমে আসে কেজিতে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত, যা মোটামুটি স্থিতিশীল পর্যায়ে ছিল। কিন্তু সোমবার হঠাৎ করে নতুন আমদানির অনুমতি বন্ধ হয়ে যাওয়ায় আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সকাল থেকে অনুমতির জন্য আবেদন করা হলেও কোনো আবেদন মঞ্জুর হয়নি। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হয়নি, তবে বিভিন্ন সূত্রে তারা জানতে পেরেছেন—আজ থেকেই অনুমতি দেওয়া বন্ধ।

    মোবারক হোসেনের আশঙ্কা, আমদানি বন্ধ থাকলে বাজারে আবার অস্থিরতা দেখা দিতে পারে। ভারত থেকে পেঁয়াজ না এলে দাম দ্রুত বাড়তে শুরু করবে এবং তা ৮০ থেকে ৮৫ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। ইতোমধ্যে এই খবরে বন্দরে কেজিতে প্রায় ২ টাকা দাম বেড়েছে বলেও জানান তিনি। আগামী দিনে দাম আরও বাড়তে পারে বলে তার ধারণা।

    তিনি আরও বলেন, আমদানি পুরোপুরি বন্ধ হলে দেশীয় পেঁয়াজের ওপর অতিরিক্ত চাপ পড়বে, ফলে সেখানেও দাম বাড়ার ঝুঁকি রয়েছে। তাই বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সীমিত পরিসরে হলেও আমদানি চালু রাখার দাবি জানান তিনি।

    এদিকে হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী জানান, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকার অনুমতি দেওয়ার পর বেশ কিছুদিন ধরেই ভারত থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে। আজ যে পেঁয়াজ এসেছে, সেগুলো সবই পূর্বে দেওয়া অনুমতির আওতায়।

    তিনি বলেন, সোমবার সকাল থেকে নতুন করে কোনো আমদানির অনুমতি দেওয়া হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা নিশ্চিত হয়েছেন—আজ থেকেই নতুন অনুমতি বন্ধ। তবে আগের ইস্যুকৃত অনুমতির বিপরীতে ৩০ জানুয়ারি পর্যন্ত স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করা যাবে।

    উল্লেখ্য, দেশীয় কৃষকদের স্বার্থ বিবেচনায় গত ৩০ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। পরে বাজারে দাম বেড়ে গেলে তা নিয়ন্ত্রণে আনতে ৭ ডিসেম্বর থেকে পুনরায় আমদানির অনুমতি দেওয়া হয়

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    দক্ষিণ-পূর্ব এশিয়ায় সবচেয়ে স্থিতিশীল মুদ্রাগুলোর একটি টাকা

    আগস্ট 5, 2026
    অর্থনীতি

    যুদ্ধ ও জলবায়ু সংকটের মধ্যেই রেকর্ড মুনাফা তেল কোম্পানিগুলোর

    আগস্ট 5, 2026
    অর্থনীতি

    গ্যাস-বিদ্যুতের সংকটে ধুঁকছে প্লাস্টিক শিল্প

    আগস্ট 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.