জেট ফুয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
অভ্যন্তরীণ রুটের উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানির দাম লিটারপ্রতি ১০৪ টাকা ৬১ পয়সা থেকে কমিয়ে ৯৪ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক রুটের ক্ষেত্রে লিটারপ্রতি ৬৮ সেন্ট থেকে কমিয়ে ৬২ সেন্ট করা হয়েছে।
বুধবার ৭ জানুয়ারি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিইআরসি। নির্ধারিত নতুন দাম একই দিন রাত ১২টা থেকে কার্যকর হবে। ২০২৫ সালের মে মাসে প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম ঘোষণা করে বিইআরসি। এরপর থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে জেট ফুয়েলের দাম নির্ধারণ ও ঘোষণা করে আসছে প্রতিষ্ঠানটি।

