Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ই-রিটার্ন দাখিল ৩২ লাখ, প্রবাসী করদাতাদের ব্যাপক সাড়া
    অর্থনীতি

    ই-রিটার্ন দাখিল ৩২ লাখ, প্রবাসী করদাতাদের ব্যাপক সাড়া

    মনিরুজ্জামানUpdated:জানুয়ারি 13, 2026জানুয়ারি 13, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৫-২৬ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে উল্লেখযোগ্য সাড়া মিলেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, এ করবর্ষে এখন পর্যন্ত অনলাইনে প্রায় ৩২ লাখ করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন। ই-রিটার্ন ব্যবস্থায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণও চোখে পড়ার মতো।

    এনবিআর জানায়, বাধ্যতামূলক না হলেও তিন হাজারের বেশি প্রবাসী করদাতা স্বেচ্ছায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন। গতকাল সোমবার (১২ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সংস্থাটি।

    এনবিআরের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ই-রিটার্ন সিস্টেমে মোট ৪৫ লাখ ৫৩ হাজার করদাতা নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে ৩১ লাখ ৮৮ হাজার করদাতা ২০২৫-২৬ করবর্ষের জন্য ইতোমধ্যে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন।

    প্রবাসী বাংলাদেশিদের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে এনবিআর। কারণ, তাদের জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়। তবু তারা স্বতঃস্ফূর্তভাবে অনলাইনে রিটার্ন জমা দিচ্ছেন। এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার প্রবাসী বাংলাদেশি ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে ৩ হাজার ৩০০ জন প্রবাসী করদাতা বিদেশে অবস্থান করেই অনলাইনে আয়কর পরিশোধ করে রিটার্ন দাখিল করেছেন।

    এনবিআর জানায়, ২০২৫-২৬ করবর্ষে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া অন্য সব ব্যক্তি-শ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

    গত বছরের ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ২০২৫-২৬ করবর্ষের ই-রিটার্ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

    এনবিআর আরও জানায়, বিদেশে অবস্থানরত করদাতারা পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ও ই-মেইল ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় পাঠালে তাদের ই-মেইলে ওটিপি ও রেজিস্ট্রেশন লিংক পাঠানো হচ্ছে। এর মাধ্যমে তারা সহজেই ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করে আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন।

    প্রতিদিন গড়ে প্রায় ১০০ জন প্রবাসী করদাতা ই-রিটার্ন সংক্রান্ত সেবা নিতে এনবিআরের ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করছেন বলেও জানিয়েছে সংস্থাটি।

    এনবিআর বলছে, প্রবাসীসহ সব শ্রেণির করদাতার এই আগ্রহ দেশের কর ব্যবস্থাপনায় ডিজিটাল সেবাকে আরও শক্তিশালী ও গতিশীল করছে। ব্যক্তি-শ্রেণির সব করদাতাকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে এনবিআর।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    গ্যাস-বিদ্যুতের সংকটে ধুঁকছে প্লাস্টিক শিল্প

    আগস্ট 5, 2026
    অর্থনীতি

    দুবাইয়ে ১০০ বাংলাদেশির সম্পদের খোঁজে যেতে প্রস্তুত দুদক

    আগস্ট 5, 2026
    অর্থনীতি

    পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্রুত মজুরি বোর্ড গঠনের দাবি

    আগস্ট 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.