Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নতুন আইপিও রুলস: স্বচ্ছ প্রাইসিংয়ে কোম্পানির আগ্রহ বাড়বে
    অর্থনীতি

    নতুন আইপিও রুলস: স্বচ্ছ প্রাইসিংয়ে কোম্পানির আগ্রহ বাড়বে

    Najmus Sakibজানুয়ারি 14, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) রুলসে বেশ কয়েকবার সংশোধন আনা হয়েছে। শুরুতে ফিক্স প্রাইস পদ্ধতি থাকলেও পরে বুক বিল্ডিং পদ্ধতি আনা হয়েছে। কিন্তু কিছু দুর্বলতার কারণে প্রাইসিং স্বচ্ছ হতে পারছিল না। নতুন আইনে সেই সমস্যা দূর করা হয়েছে। এতে কোম্পানিগুলো স্বচ্ছ ও ভালো প্রাইসিং নিয়ে তালিকাভুক্ত হতে আরও আগ্রহী হবে।

    বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অফ ইকুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫ নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংস্থার পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এ সময় বক্তব্য দেন।

    সংবাদ সম্মেলনে বিএসইসির যুগ্ম পরিচালক শরিফুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    মো. আবুল কালাম বলেন, “নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে উদ্যোগ নিয়েছে। কিন্তু ইস্যুয়ার কোম্পানি ও ইস্যু ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে আমরা দেখেছি, ভালো কোম্পানি তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে প্রাইসিংসহ আরও কয়েকটি সমস্যা ছিল।”

    তিনি আরও জানান, টাস্কফোর্সের পরামর্শ অনুযায়ী আইপিও রুলস সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। “ইস্যুয়ার কোম্পানিগুলো আমাদের কাছে দাবি জানিয়েছিল প্রাইসিং স্বচ্ছ করার জন্য। এটি না হওয়ায় অনেক ভালো কোম্পানি পুঁজিবাজারে আসতে আগ্রহ দেখাচ্ছিল না। আমরা সেই জায়গায় গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছি।”

    বিএসইসি মুখপাত্র বলেন, “আইপিও রুলস সংশোধনের কাজ চললেও এ সময়ে আবেদন বন্ধ রাখা হয়নি। তবে গণঅভ্যুত্থানের পর অনেক কোম্পানি আগের রুলসে আবেদন করতে আগ্রহ দেখায়নি। তবে আগের পাবলিক ইস্যু রুলস ২০১৫ অনুযায়ী তারা আবেদন করতে পারতেন।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    গ্যাস-বিদ্যুতের সংকটে ধুঁকছে প্লাস্টিক শিল্প

    আগস্ট 5, 2026
    অর্থনীতি

    দুবাইয়ে ১০০ বাংলাদেশির সম্পদের খোঁজে যেতে প্রস্তুত দুদক

    আগস্ট 5, 2026
    অর্থনীতি

    পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্রুত মজুরি বোর্ড গঠনের দাবি

    আগস্ট 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.