Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিশ্বজুড়ে সবচেয়ে বড় ঝুঁকি ভূ-অর্থনৈতিক সংঘাত
    অর্থনীতি

    বিশ্বজুড়ে সবচেয়ে বড় ঝুঁকি ভূ-অর্থনৈতিক সংঘাত

    মনিরুজ্জামানজানুয়ারি 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নতুন প্রতিযোগিতামূলক বৈশ্বিক ব্যবস্থায় প্রবেশের প্রেক্ষাপটে ভূ-অর্থনৈতিক সংঘাতকে ২০২৬ সালের সবচেয়ে বড় বৈশ্বিক ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর পরের চারটি ঝুঁকি হিসেবে উঠে এসেছে রাষ্ট্রভিত্তিক সংঘাত, চরম আবহাওয়া, সামাজিক মেরূকরণ এবং ভুল ও বিভ্রান্তিকর তথ্য।

    গতকাল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) প্রকাশিত গ্লোবাল রিস্ক রিপোর্ট–২০২৬-এ স্বল্প মেয়াদে এসব ঝুঁকির কথা বলা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, অর্থনৈতিক ও ভূরাজনৈতিক উত্তেজনা দ্রুত বাড়ছে। এর ফলে বৈশ্বিক স্থিতিশীলতা আরও চাপের মুখে পড়ছে। স্বল্প মেয়াদে অর্থনৈতিক ঝুঁকিই সবচেয়ে দ্রুত বেড়েছে। অর্থনৈতিক মন্দা ও মূল্যস্ফীতির ঝুঁকি দুটিই শীর্ষের দিকে উঠে এসেছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে উদ্বেগ তীব্র হয়েছে। তবে স্বল্প মেয়াদে পরিবেশগত ঝুঁকির অবস্থান কিছুটা নিচে নেমেছে।

    বিশ্ব পরিস্থিতি নিয়ে নেতৃবৃন্দ ও বিশেষজ্ঞদের দৃষ্টিভঙ্গি দিন দিন আরও হতাশাব্যঞ্জক হয়ে উঠছে। জরিপে অংশ নেওয়া অর্ধেক বিশেষজ্ঞ মনে করছেন, আগামী দুই বছর হবে অস্থির। এটি গত বছরের তুলনায় ১৪ শতাংশ পয়েন্ট বেশি। আরও ৪০ শতাংশের মতে, পরিস্থিতি অন্তত অস্বস্তিকর থাকবে। মাত্র ৯ শতাংশ স্থিতিশীলতার আশা করছেন। আর ‘শান্ত’ পরিস্থিতির প্রত্যাশা করছেন মাত্র ১ শতাংশ উত্তরদাতা। আগামী ১০ বছরের চিত্র আরও উদ্বেগজনক। প্রতিবেদনে বলা হয়েছে, ৫৭ শতাংশ উত্তরদাতা দীর্ঘ মেয়াদে বিশ্ব পরিস্থিতিকে অস্থির বা ঝোড়ো হিসেবে দেখছেন।

    প্রতিবেদন অনুযায়ী, ভূ-অর্থনৈতিক সংঘাত সরবরাহ শৃঙ্খল, বৈশ্বিক বাণিজ্য এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠছে। ২০২৬ সালে এই ঝুঁকিকেই বৈশ্বিক সংকট সৃষ্টির সবচেয়ে সম্ভাব্য কারণ হিসেবে দেখছেন ১৮ শতাংশ উত্তরদাতা।

    ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও বর্গে ব্রেন্ডে বলেন, ‘প্রধান শক্তিগুলো যখন নিজেদের প্রভাবক্ষেত্র নিশ্চিত করতে চাইছে, তখন একটি নতুন প্রতিযোগিতামূলক ব্যবস্থা গড়ে উঠছে। এই পরিবর্তনশীল বাস্তবতায় সহযোগিতা আগের মতো না থাকলেও সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি ও সংলাপের মনোভাব এখনো অত্যাবশ্যক। দাভোসে আমাদের বার্ষিক সভা ঝুঁকি ও সুযোগ বোঝার পাশাপাশি সেগুলো মোকাবিলায় প্রয়োজনীয় সেতুবন্ধন তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হবে।’

    প্রতিবেদনটি তিনটি সময়সীমায় ঝুঁকি বিশ্লেষণ করেছে। এগুলো হলো তাৎক্ষণিক সময়কাল (২০২৬), স্বল্প থেকে মধ্য মেয়াদ (আগামী দুই বছর) এবং দীর্ঘ মেয়াদ (আগামী ১০ বছর)। ভূ-অর্থনৈতিক বিরোধ স্বল্প মেয়াদেও শীর্ষ ঝুঁকি হিসেবে রয়েছে। গত বছরের তুলনায় এটি আট ধাপ ওপরে উঠে এসেছে। রাষ্ট্রভিত্তিক সশস্ত্র সংঘাত ২০২৬ সালে দ্বিতীয় স্থানে থাকলেও দুই বছরের সময়সীমায় তা নেমে এসেছে পঞ্চম স্থানে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিকট ভবিষ্যতে সশস্ত্র সংঘাত, অর্থনৈতিক অস্ত্রায়ন এবং সামাজিক বিভাজন একসঙ্গে তীব্র হচ্ছে। এসব তাৎক্ষণিক ঝুঁকি বাড়ার পাশাপাশি প্রযুক্তির দ্রুত অগ্রগতি ও পরিবেশগত অবনতি থেকে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়াও তৈরি হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    দুবাইয়ে ১০০ বাংলাদেশির সম্পদের খোঁজে যেতে প্রস্তুত দুদক

    আগস্ট 5, 2026
    অর্থনীতি

    পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্রুত মজুরি বোর্ড গঠনের দাবি

    আগস্ট 5, 2026
    অর্থনীতি

    টানা দশম বছরও রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ এনবিআর

    আগস্ট 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.