Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, আগস্ট 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আমদানিতে দেওয়া আয়কর এখন ই-রিটার্নে স্বয়ংক্রিয়ভাবে যোগ হবে
    অর্থনীতি

    আমদানিতে দেওয়া আয়কর এখন ই-রিটার্নে স্বয়ংক্রিয়ভাবে যোগ হবে

    মনিরুজ্জামানজানুয়ারি 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আমদানি পর্যায়ে পরিশোধিত আয়কর নিয়ে দীর্ঘদিনের জটিলতা ও ভোগান্তি শেষ করতে নতুন স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

    গতকাল রোববার (১৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, এখন থেকে পরিশোধিত আয়কর স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্নে ক্রেডিট হিসেবে যুক্ত হবে। এনবিআর বলছে, করদাতাদের সুবিধার্থে তাদের ই-রিটার্ন সিস্টেমকে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। ফলে আমদানিকারকদের আর আলাদাভাবে আয়করের তথ্য সংযুক্ত করতে বা প্রমাণ দাখিল করতে হবে না।

    সূত্র জানায়, আমদানিকারক করদাতা যখন ই-রিটার্নে ব্যবসায়িক আয়ের তথ্য এন্ট্রি করবেন, তখন সংশ্লিষ্ট আয়বছরের প্রতিটি বিল অনুযায়ী তিনি যে পরিমাণ অগ্রিম আয়কর পরিশোধ করেছেন, তার তথ্য স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে প্রদর্শিত হবে। এটি তার মোট প্রদেয় আয়করের সঙ্গে সমন্বয় করে চূড়ান্ত কর নির্ধারণ করবে। এ ব্যবস্থায় রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ হয়েছে এবং আয়কর ক্রেডিট সংক্রান্ত দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা ও হয়রানি কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকে ৪৬ লাখের বেশি করদাতা ই-রিটার্নে রেজিস্ট্রেশন করেছেন এবং প্রায় ৩৩ লাখ ইতিমধ্যে রিটার্ন দাখিল করেছেন। যেসব করদাতার জন্য এটি বাধ্যতামূলক নয়, তারাও স্বেচ্ছায় অনলাইনে দাখিল করছেন।

    চলতি কর বছরে প্রবাসী বাংলাদেশিরাও ই-রিটার্ন ব্যবহার করতে পারবেন। এনবিআরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ৪ হাজার প্রবাসী করদাতা ২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করেছেন। ই-রিটার্নে দাখিলের জন্য কোনো কাগজপত্র বা দলিলাদি আপলোড করতে হবে না। এনবিআরের লক্ষ্য, ব্যক্তি করদাতারা ঘরে বসে সহজে আয়কর পরিশোধ ও রিটার্ন দাখিল করতে পারবেন। এনবিআর সমস্ত ব্যক্তি করদাতাকে অনুরোধ করেছে, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন ই-রিটার্নের মাধ্যমে দাখিল করবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    আংশিক চালু হয়েছে মহেশখালীর এলএনজি টার্মিনাল, আজ রাতেই বাড়তে পারে গ্যাস সরবরাহ

    আগস্ট 6, 2026
    অর্থনীতি

    বাসায় গ্যাস ফিরলেও সিএনজিতে সংকট, ভোগান্তি কমেনি

    আগস্ট 6, 2026
    অর্থনীতি

    রপ্তানিতে ধস, তবু সম্ভাবনা অটুট; পাট খাত পুনরুজ্জীবনে পাঁচ বছরের কৌশলগত পরিকল্পনা

    আগস্ট 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.