Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পে-স্কেল বাস্তবায়নে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা
    অর্থনীতি

    পে-স্কেল বাস্তবায়নে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

    মনিরুজ্জামানজানুয়ারি 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পে স্কেল নিয়ে কাজ চলছে, তবে এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন। দেশের অর্থনীতি আরও শক্তিশালী হলে পে স্কেল বাস্তবায়নের সুযোগ তৈরি হবে। এই মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

    আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে গণভোটের ‘হ্যাঁ’ ভোট প্রচারণা মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

    ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “বিগত ১০ বছরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পে স্কেল নিয়ে কোনো কাজ হয়নি। আমরা পে কমিশন করেছি। এ বিষয়ে কাজ এখনও চলমান রয়েছে। দেশের অর্থনীতি চাঙা করতে নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ বিলিয়ন ডলার থেকে বেড়ে বর্তমানে ৩২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে শুধু অর্থ নয়, বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যও জরুরি।”

    তিনি আরও বলেন, “দেশের অর্থনীতি আরও শক্তিশালী হলে পে স্কেল বাস্তবায়ন আলোর মুখ দেখবে। এসব কাজ পরবর্তীতে নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে বলে আমরা আশা করি। আমরা দুর্নীতি নয়, সুশাসন ও জবাবদিহিমূলক সরকার চাই, যা আগামী প্রজন্ম ভোগ করবে।”

    ড. সালেহউদ্দিন আহমেদ গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিয়ে বিভ্রান্তি দূর করতে বলেন, “অনেকে মনে করছেন ‘হ্যাঁ’ ভোট কোনো বিশেষ রাজনৈতিক দলের এজেন্ডা। বাস্তবতা হলো, এটি দেশের গণতন্ত্রকামী সব দলের জন্য উপযোগী এবং সুশাসন নিশ্চিত করার একটি পথ। শুধু সুশাসনের জন্য নয়, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ধর্মসহ গুরুত্বপূর্ণ খাতে সংস্কারের প্রয়োজন রয়েছে।”

    উদ্বোধনের আগে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এছাড়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদপুরের সরকারি-বেসরকারি কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    আমরা যদি বলি জুলাই কার—জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

    আগস্ট 5, 2026
    বাংলাদেশ

    জুলাই গণ অভ্যুত্থানে প্রাণহানির প্রকৃত সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?

    আগস্ট 5, 2026
    বাংলাদেশ

    জুলাই সনদ ও নির্বাচনী ইশতেহার মিলিয়েই সংবিধান সংশোধনে এগোচ্ছে সংসদীয় কমিটি

    আগস্ট 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.