Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে শীর্ষ পদে নিয়োগ–পদোন্নতির নীতিমালা জারি
    অর্থনীতি

    রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে শীর্ষ পদে নিয়োগ–পদোন্নতির নীতিমালা জারি

    মনিরুজ্জামানজানুয়ারি 20, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের নিয়োগ ও পদোন্নতিতে নতুন নীতিমালা জারি করেছে সরকার। ২০২৩ সালের নীতিমালা বাতিল করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত রোববার এ নীতিমালা প্রকাশ করে।

    নতুন নীতিমালাটি ছয়টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, ছয়টি বিশেষায়িত ব্যাংক এবং দুটি আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। নীতিমালার আওতায় থাকা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে রয়েছে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংকসহ মোট ছয়টি ব্যাংক। বিশেষায়িত ব্যাংকের তালিকায় আছে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)সহ ছয়টি প্রতিষ্ঠান। আর আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

    এই নীতিমালা অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক (এমডি), উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও মহাব্যবস্থাপক (জিএম) পদের নিয়োগ ও পদোন্নতি কার্যকর হবে। নীতিমালায় বলা হয়েছে, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের এমডি পদে সর্বোচ্চ তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। প্রার্থীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অর্থনীতি, হিসাববিজ্ঞান, ফাইন্যান্স, ব্যাংকিং, ব্যবস্থাপনা বা ব্যবসায় প্রশাসনে উচ্চতর শিক্ষা বা পেশাগত যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

    প্রার্থীর পুরো চাকরিজীবনে সততা ও সুনামের প্রমাণ থাকতে হবে। একই সঙ্গে গোয়েন্দা সংস্থা ও দুর্নীতি দমন কমিশনের প্রতিবেদন যাচাই করা হবে। বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে নিয়োগ চূড়ান্ত হবে। বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এমডি পদে পদোন্নতি বা আন্তঃবদলির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। এ ক্ষেত্রে প্রার্থীর ডিএমডি হিসেবে অন্তত দুই বছরের অভিজ্ঞতা এবং ৯ম গ্রেডে ন্যূনতম ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

    ডিএমডি ও জিএম পদেও পদোন্নতি বা আন্তঃবদলির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। ডিএমডি পদে পদোন্নতির জন্য বিভিন্ন স্তরের কর্মকর্তাদের জন্য অভিজ্ঞতার পৃথক শর্ত নির্ধারণ করা হয়েছে। একইভাবে জিএম পদে পদোন্নতির ক্ষেত্রে ডিজিএম হিসেবে নির্দিষ্ট মেয়াদের অভিজ্ঞতা থাকতে হবে।

    প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা, চাকরির রেকর্ড, বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) এবং সাক্ষাৎকারের ভিত্তিতে ১০০ নম্বরের মানদণ্ডে মূল্যায়ন করা হবে। নিয়োগ ও পদোন্নতির জন্য অর্থমন্ত্রী বা অর্থ উপদেষ্টার নেতৃত্বে একটি বাছাই কমিটি গঠন করা হবে।

    নীতিমালায় আরও বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন ও ভাতা পাবেন। পদত্যাগ, অবসর ও চাকরিচ্যুতির বিষয়গুলো ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ অনুযায়ী পরিচালিত হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্রুত মজুরি বোর্ড গঠনের দাবি

    আগস্ট 5, 2026
    অর্থনীতি

    টানা দশম বছরও রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ এনবিআর

    আগস্ট 5, 2026
    অপরাধ

    দুর্নীতি: একটি জাতির নীরব পতনের নির্মাতা

    আগস্ট 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.