Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ গঠনে প্রশাসনিক অনুমোদন
    অর্থনীতি

    রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ গঠনে প্রশাসনিক অনুমোদন

    মনিরুজ্জামানজানুয়ারি 20, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে নতুনভাবে গঠিত রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব ও জনকাঠামোর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে দুই বিভাগের কাজের পরিধি, দায়িত্ব বিভাজন এবং জনবল ব্যবস্থাপনার কাঠামো স্পষ্ট হলো।

    আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভাটি অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় ভবন যমুনায়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

    সভায় জানানো হয়, নতুন দুই বিভাগের সুনির্দিষ্ট দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। কোন বিভাগ কী ধরনের কাজ করবে, তা স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে কোন পর্যায়ের কর্মকর্তা কোথায় দায়িত্ব পালন করবেন এবং জনবল পদায়নের প্রক্রিয়া কীভাবে হবে, সে বিষয়েও সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

    এর আগে ২০২৫ সালের মে মাসে সরকার এনবিআর ভেঙে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠন করে। সরকারের লক্ষ্য ছিল কর প্রশাসন আধুনিক করা, রাজস্ব আদায় বাড়ানো এবং পুরো ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।

    নতুন কাঠামো অনুযায়ী, নীতি প্রণয়নের দায়িত্ব পালন করবে রাজস্ব নীতি বিভাগ। আর সেই নীতির বাস্তবায়ন ও রাজস্ব আদায় নিশ্চিত করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ।

    রাজস্ব নীতি বিভাগের মূল দায়িত্ব হলো কর আইন প্রণয়ন এবং করহার নির্ধারণ। পাশাপাশি আন্তর্জাতিক কর চুক্তি তত্ত্বাবধান, কর ফাঁকি রোধে নীতিমালা তৈরি এবং কর ফাঁকি ও এর প্রবণতা মূল্যায়নও এই বিভাগের আওতায় থাকবে।

    অন্যদিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব হবে আয়কর, ভ্যাট ও শুল্ক আদায় এবং এসব করের প্রয়োগ নিশ্চিত করা। কর আদায়–সংক্রান্ত কার্যক্রম পরিচালনা ও নিরীক্ষাও এ বিভাগের কাজের অংশ। এনবিআরের বর্তমান জনবল এই বিভাগে স্থানান্তর করা হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্রুত মজুরি বোর্ড গঠনের দাবি

    আগস্ট 5, 2026
    অর্থনীতি

    টানা দশম বছরও রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ এনবিআর

    আগস্ট 5, 2026
    অপরাধ

    দুর্নীতি: একটি জাতির নীরব পতনের নির্মাতা

    আগস্ট 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.