Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জাহাজ শিল্পে খেলাপি ঋণ পুনঃতপশিলের মেয়াদ বাড়াল
    অর্থনীতি

    জাহাজ শিল্পে খেলাপি ঋণ পুনঃতপশিলের মেয়াদ বাড়াল

    মনিরুজ্জামানUpdated:জানুয়ারি 21, 2026জানুয়ারি 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাহাজ নির্মাণ শিল্পের খেলাপি ঋণ পুনঃতপশিলের বিশেষ সুবিধার সময়সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ২০২৫ সালের ডিসেম্বরভিত্তিক শ্রেণিকৃত খেলাপি ঋণের জন্য এ সুবিধা পাওয়া যাবে। আগামী ৩০ জুনের মধ্যে নির্ধারিত ডাউনপেমেন্ট বা এককালীন জমা দিয়ে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে হবে।

    এ সংক্রান্ত নির্দেশনা গতকাল দেশের সব ব্যাংকে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ২০২৩ সালে জাহাজ নির্মাণ শিল্পের জন্য দেওয়া বিশেষ পুনঃতপশিল সুবিধার মেয়াদ বাড়ানো হলো।

    সার্কুলারে বলা হয়েছে, জালিয়াতির মাধ্যমে সৃষ্ট ঋণ এবং ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতারা এ সুবিধা পাবেন না। পুনঃতপশিল বা পুনর্গঠনের ক্ষেত্রে স্থগিত হিসাবে থাকা সুদ এবং অনারোপিত সুদ আলাদা ‘ব্লকড’ হিসাবে স্থানান্তর করতে হবে। এরপর অবশিষ্ট ঋণের ওপর ৩ শতাংশ ডাউনপেমেন্ট দিতে হবে।

    ডাউনপেমেন্টের মধ্যে দেড় শতাংশ আবেদনকালে জমা দিতে হবে। বাকি অংশ সুবিধা কার্যকর হওয়ার পরবর্তী ছয় মাসের মধ্যে পরিশোধ করতে হবে। এ ঋণের জন্য সর্বোচ্চ ১০ বছর মেয়াদ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রথম দুই বছর থাকবে গ্রেস পিরিয়ড। গ্রাহকের আবেদন পাওয়ার ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে।

    নির্দেশনায় আরও বলা হয়েছে, রপ্তানিমুখী ও স্থানীয় জাহাজ নির্মাণ শিল্পের ২০২৫ সালের ডিসেম্বরভিত্তিক শ্রেণিকৃত ঋণ এ বিশেষ পুনঃতপশিল বা পুনর্গঠন সুবিধার আওতায় আসবে। ব্যবসা ও রপ্তানি কার্যক্রম চালু রাখতে নতুন ঋণ দেওয়ার ক্ষেত্রে পুনঃতপশিল বা পুনর্গঠিত ঋণের বিপরীতে ‘কম্প্রোমাইজ অ্যামাউন্ট’ পরিশোধের বাধ্যবাধকতা থাকবে না।

    পুনঃতপশিলের পর গ্রাহক নিয়মিত কিস্তি পরিশোধে ব্যর্থ হলে ঋণ যথানিয়মে খেলাপি হিসেবে গণ্য হবে। এ ধরনের ঋণের ঝুঁকি বিবেচনায় ব্যাংককে প্রয়োজনীয় প্রভিশন রাখতে হবে। পুনঃতপশিলের পর ডাউনপেমেন্ট বা ছয়টি মাসিক কিংবা দুটি ত্রৈমাসিক কিস্তি পরিশোধে ব্যর্থ হলে ব্যাংক বিশেষ সুবিধা বাতিল করতে পারবে। একই সঙ্গে ঋণ আদায়ে আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকবে। এসব ঋণ ভবিষ্যতে আর পুনঃতপশিল বা পুনর্গঠনের আওতায় আনা যাবে না।

    সার্কুলারে আরও বলা হয়েছে, বিশেষ সুবিধা দেওয়ার আগে গ্রাহক নিয়ন্ত্রণবহির্ভূত কারণে প্রকৃত ক্ষতির শিকার হয়েছেন কি না, তা ব্যাংককে বিশেষ পরিদর্শনের মাধ্যমে যাচাই করতে হবে। পরিদর্শনে ক্ষতির বিষয়টি নিশ্চিত হলে ক্ষতির পরিমাণ পর্যালোচনা করে ব্যাংক নিজ বিবেচনায় ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের গুণগত মান অনুযায়ী ঋণকে শ্রেণিকরণযোগ্য হিসেবে বিবেচনা করতে পারবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্রুত মজুরি বোর্ড গঠনের দাবি

    আগস্ট 5, 2026
    অর্থনীতি

    টানা দশম বছরও রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ এনবিআর

    আগস্ট 5, 2026
    অপরাধ

    দুর্নীতি: একটি জাতির নীরব পতনের নির্মাতা

    আগস্ট 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.