Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জানুয়ারির ২০ দিনে ৭৪৩ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
    অর্থনীতি

    জানুয়ারির ২০ দিনে ৭৪৩ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

    মনিরুজ্জামানজানুয়ারি 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি জানুয়ারি মাসের প্রথম ২০ দিনে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নিলামের মাধ্যমে মোট ৭৪৩ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

    বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে ৪৫ মিলিয়ন ডলার কেনা হয়েছে। এ নিয়ে ২০২৫–২৬ অর্থবছরে নিলামের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর কাছ থেকে মোট ৩ দশমিক ৮৮ বিলিয়ন বা ৩৮৮ কোটি মার্কিন ডলার কিনেছে।

    এর আগে সোমবার এক সেমিনারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সাংবাদিকদের বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলো স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ডলার বিক্রি করছে। এর ফলে বাজারে টাকার প্রবাহ বেড়েছে।

    গভর্নর জানান, ডলার প্রবাহ বৃদ্ধির কারণে ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধি বেড়েছে। একই কারণে দেশের ব্যালেন্স অব পেমেন্টের আর্থিক হিসাব উদ্বৃত্তে দাঁড়িয়েছে। তিনি বলেন, বৈদেশিক মুদ্রার সরবরাহ যত বাড়বে, দেশে আমানতের প্রবৃদ্ধিও তত বাড়বে। বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপের কৌশলের অংশ হিসেবে চলতি বছরের জুলাই মাস থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে বাংলাদেশ ব্যাংক।

    বাজারভিত্তিক বিনিময় হার ব্যবস্থার আওতায় কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য হলো বৈদেশিক মুদ্রাবাজারে ভারসাম্য বজায় রাখা। সরবরাহ চাহিদার চেয়ে বেশি হলে ডলারের দাম কমতে দেওয়া হয়। আর চাহিদা বাড়লে দাম বাড়ার সুযোগ রাখা হয়।

    ব্যাংকাররা বলছেন, সাম্প্রতিক সময়ে ডলারের চাহিদা কমে যাওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। সরকারের বড় অঙ্কের বৈদেশিক পরিশোধ দায় কমে আসায় ডলারের চাহিদা হ্রাস পেয়েছে। একই সঙ্গে ব্যবসায়িক কার্যক্রমে স্থবিরতা ও বিনিয়োগ দুর্বল থাকায় মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে। এতে ডলারের ওপর চাপ আরও কমেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৫০১ বিলিয়ন ডলারের জিডিপি—নাকি পরিসংখ্যানের ধোঁয়াশা?

    জুন 13, 2026
    অর্থনীতি

    বাজেটে অর্থনৈতিক সংস্কার ও প্রবৃদ্ধির রোডম্যাপ

    জুন 13, 2026
    অর্থনীতি

    সঞ্চয়পত্রের মুনাফায় কর বৃদ্ধি, সংকটে মধ্যবিত্ত ও পেনশনভোগীরা

    জুন 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.