Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সরকারি চাকরিজীবীদের বেতন সর্বনিম্ন ২০,০০০, সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা
    অর্থনীতি

    সরকারি চাকরিজীবীদের বেতন সর্বনিম্ন ২০,০০০, সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা

    মনিরুজ্জামানজানুয়ারি 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নতুন বেতনকাঠামোতে সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হচ্ছে। এতে সর্বনিম্ন ধাপের বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ প্রথম ধাপের বেতন ১ লাখ ৬০ হাজার টাকা হবে। নতুন কাঠামোতে মোট ২০টি ধাপ থাকবে।

    সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২১ সদস্যের বেতন কমিশন এই তথ্য জানিয়েছে। কমিশন আজ বুধবার বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন জমা দেবে। এরপর সরকার এই সুপারিশ বিবেচনা করে কর্মকর্তা–কর্মচারীদের বেতন–ভাতা নির্ধারণ করবে।

    জানা গেছে, প্রতিবেদন তৈরিতে অনলাইনে ২ লাখ ৩৬ হাজার মানুষের মতামত নেওয়া হয়েছে। মূল্যস্ফীতি, জীবনমানসহ নানা বিষয়ের প্রতিফলন এই মতামতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    নতুন বেতনকাঠামো আংশিকভাবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার সুপারিশ করা হয়েছে। পূর্ণরূপে এটি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দিন, ১ জুলাই থেকে প্রয়োগ হবে।

    বেতন কমিশন সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করারও সুপারিশ করেছে। এ পর্যন্ত ১১তম থেকে ২০তম ধাপের কর্মচারীরাই যাতায়াত ভাতা পেতেন। নতুন সুপারিশ অনুযায়ী ১০তম ধাপ থেকে ২০তম ধাপ পর্যন্ত এই ভাতা প্রদান করা হবে।

    কর্মরত কর্মকর্তা–কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীদের পেনশনের হারও উল্লেখযোগ্যভাবে বাড়ছে। মাসে ২০ হাজার টাকার কম পেনশনপ্রাপ্তদের পেনশন ১০০ শতাংশ বৃদ্ধি পাবে। যারা ২০–৪০ হাজার টাকা পেনশন পান, তাঁদের বাড়বে ৭৫ শতাংশ। ৪০ হাজার টাকার বেশি পেনশনপ্রাপ্তদের বৃদ্ধি হবে ৫৫ শতাংশ।

    ৭৫ বছরের বেশি বয়সী পেনশনধারীদের চিকিৎসার ভাতা ১০ হাজার টাকার সুপারিশ করা হয়েছে। ৫৫ বছরের কম বয়সীদের চিকিৎসার ভাতা দেওয়া হবে পাঁচ হাজার টাকা। অন্যথায় বয়সভিত্তিক চিকিৎসা ভাতা আট হাজার টাকা।

    বাড়িভাড়ার ক্ষেত্রে প্রথম থেকে দশম ধাপের কর্মকর্তাদের তুলনামূলকভাবে কম এবং ১১তম থেকে ২০তম ধাপে বেশি দেওয়ার সুপারিশ করা হয়েছে।

    সরকারি কর্মচারীদের বেতন কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর সামরিক ও বিচার বিভাগের জন্য আলাদা বেতন কমিশন চূড়ান্ত হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্রুত মজুরি বোর্ড গঠনের দাবি

    আগস্ট 5, 2026
    অর্থনীতি

    টানা দশম বছরও রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ এনবিআর

    আগস্ট 5, 2026
    অপরাধ

    দুর্নীতি: একটি জাতির নীরব পতনের নির্মাতা

    আগস্ট 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.