Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হজ খরচ কমানোসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর ছাড়
    অর্থনীতি

    হজ খরচ কমানোসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর ছাড়

    মনিরুজ্জামানজানুয়ারি 26, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকার হজ পালনে ব্যয় কমানো, পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবহার উৎসাহিত করা এবং সাধারণ মানুষের জীবনযাত্রা সাশ্রয়ী রাখতে একাধিক কর ও শুল্ক সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এসব বাস্তবায়নে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি করেছে।

    আজ সোমবার (২৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের মাধ্যমে গণমাধ্যমে পাঠানো এনবিআরের সাম্প্রতিক সংস্কার কার্যক্রম থেকে এসব তথ্য জানা গেছে।

    হজযাত্রীদের টিকিটে আবগারি শুল্ক অব্যাহতি: ২০২৫ ও ২০২৬ সালের হজযাত্রীদের বিমান টিকিটে প্রযোজ্য আবগারি শুল্ক সম্পূর্ণভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এতে ধর্মপ্রাণ মুসলমানদের হজ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে।

    মেট্রোরেলে ভ্যাট অব্যাহতি: নগরবাসীর যাতায়াত ব্যয় কমানো এবং পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবহারে উৎসাহ বাড়াতে মেট্রোরেল সেবার ওপর আরোপিত ভ্যাট আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত বাতিল করা হয়েছে।

    রমজান সামনে রেখে খেজুর ও নিত্যপণ্যে কর ছাড়: রমজান মাসে খেজুরের দাম নিয়ন্ত্রণে রাখতে খেজুর আমদানিতে বিদ্যমান ৪০ শতাংশ শুল্ক এবং ৫০ শতাংশ অগ্রিম আয়কর হ্রাস করা হয়েছে। এছাড়া চাল, আলু, পেঁয়াজ, চিনি, ডিম, তাজা ফল, ভোজ্যতেল, ক্যানোলা তেল ও কীটনাশকের ওপর আয়কর, ভ্যাট, আমদানি শুল্ক ও রেগুলেটরি শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে।

    শুল্কমুক্ত গাড়ি সরকারের কাছে হস্তান্তর: জাতীয় সংসদের কয়েকজন সদস্যের শুল্কমুক্ত সুবিধায় আনা ৩১টি গাড়ি নির্ধারিত সময়ে খালাস না হওয়ায় এবং নিলামে প্রত্যাশিত মূল্য না পাওয়ায় জনস্বার্থে সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    যাত্রীবান্ধব ব্যাগেজ রুলস কার্যকর: এনবিআর ‘অপ্রফেশনাল যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫’ জারি করেছে। নতুন বিধিমালায় একজন যাত্রী বছরে একবার শুল্ক ছাড়াই একটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন। বিস্তারিত সুবিধা হিসেবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কর্তৃক ইস্যুকৃত কার্ডধারী এবং ন্যূনতম ছয় মাস বিদেশে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিরা বছরে দুটি নতুন মোবাইল ফোন শুল্ক ও করমুক্তভাবে আনতে পারবেন।

    মোবাইল ফোনে বড় শুল্ক হ্রাস: জনগণের ক্রয়ক্ষমতা বজায় রাখতে মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এতে মোট শুল্ক প্রায় ৬০ শতাংশ কমেছে। দেশীয় মোবাইল ফোন সংযোজন শিল্পকে সুরক্ষা দিতে সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোর কাঁচামাল আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। ফলে উপকরণ আমদানিতে শুল্ক ৫০ শতাংশ হ্রাস পেয়েছে।

    বিশেষজ্ঞদের মতে, মোবাইল ফোন আমদানি ও দেশীয় উৎপাদন—উভয় ক্ষেত্রে শুল্ক হ্রাসের ফলে বাজারে মোবাইল ফোনের দাম কমবে এবং ভোক্তা ও দেশীয় শিল্প উভয়েই উপকৃত হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    যুক্তরাষ্ট্রের বাজারে কি নতুন রেকর্ড গড়বে বাংলাদেশের পোশাক খাত?

    আগস্ট 5, 2026
    অর্থনীতি

    বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

    আগস্ট 5, 2026
    অর্থনীতি

    ৩৩ বছরের সর্বনিম্ন ঋণপ্রবৃদ্ধি, থমকে বিনিয়োগ

    আগস্ট 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.