Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কর নয়, কাস্টমস প্রক্রিয়াই ব্যবসায়ীদের বড় অভিযোগ
    অর্থনীতি

    কর নয়, কাস্টমস প্রক্রিয়াই ব্যবসায়ীদের বড় অভিযোগ

    Najmus Sakibজানুয়ারি 27, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আবদুর রহমান খান, চেয়ারম্যান এনবিআর।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, ব্যবসায়ী ও উন্নয়ন সহযোগীদের প্রধান আপত্তি করহারের বিরুদ্ধে নয়। তাদের মূল অভিযোগ ‘নন-ট্যারিফ’ বাধা নিয়ে। বিশেষ করে কাস্টমস সেবার মান ও প্রক্রিয়া ব্যবসার পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

    তিনি বলেন, কাস্টমসকে শুধু রাজস্ব আদায়ের সংস্থা হিসেবে দেখার পুরোনো ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আধুনিক কাস্টমস ব্যবস্থায় ব্যবসা সহজীকরণ ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি সমান গুরুত্ব পায়।

    গতকাল সোমবার আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    অনুষ্ঠানে পেশাগত দক্ষতা ও অবদানের স্বীকৃতি হিসেবে ১৮ জন কাস্টমস কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে অথরাইজড ইকোনমিক অপারেটর (এইও) সনদ দেওয়া হয়।

    অনুষ্ঠানে জানানো হয়, গত এক বছরে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ১৪৯ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। এ ছাড়া উদ্ধার করা হয়েছে দুই লাখ ৪৩ হাজার কার্টন সিগারেট, ১৫ হাজার ২৪৬ লিটার বিদেশি মদ এবং প্রায় দেড়শ কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা।

    এনবিআর চেয়ারম্যান বলেন, একই দিনে একই কাস্টমস হাউসে একই দেশ থেকে আসা একই পণ্যের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নেওয়া ব্যবসায়ীদের আস্থাহীনতার বড় কারণ। সুপারভাইজরি পর্যায়ে নজরদারি বাড়ানো গেলে এসব অনিয়ম সহজেই নিয়ন্ত্রণে আনা সম্ভব।

    তিনি আরও বলেন, একসময় দেশের মোট রাজস্বের প্রায় ৯০ শতাংশ আসত কাস্টমস থেকে। এখন ভ্যাট ও অন্যান্য কর রাজস্বের বড় উৎস হয়ে উঠেছে। আন্তর্জাতিক নীতি অনুযায়ী জিডিপির তুলনায় শুল্ক আদায় এক শতাংশের বেশি হওয়া উচিত নয়। কিন্তু সংরক্ষণবাদী নীতির কারণে বাংলাদেশে শুল্ক আদায় এর চেয়ে বেশি। তবে শিল্পায়নের স্বার্থে কিছু ক্ষেত্রে সুরক্ষা নীতি প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

    পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার বলেন, কর্মসংস্থান বাড়াতে শুল্ক ও বাণিজ্য নীতি উদারীকরণ জরুরি। একই সঙ্গে কাস্টমস সেবাকে আধুনিক ও ব্যবসাবান্ধব করতে হবে।

    আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, পরোক্ষ করের ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে হবে। প্রত্যক্ষ কর আদায় বাড়ানো না গেলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশ পিছিয়ে পড়বে।

    বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, রাজস্ব আদায় ও ব্যবসা সহজীকরণ একসঙ্গে সম্ভব। বিদেশি অংশীদারদের প্রধান দাবি হলো কাস্টমসে ‘নন-ট্যারিফ’ বাধা কমানো।

    অথরাইজড ইকোনমিক অপারেটর সনদ গ্রহণ করে হাতিল ফার্নিচারের ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, সব যোগ্য ব্যবসায়ী এই সনদ পেলে দেশে সমান প্রতিযোগিতার পরিবেশ তৈরি হতো।

    এদিকে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে চট্টগ্রামেও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমকালের চট্টগ্রাম ব্যুরো জানায়, শহরের র‍্যাডিসন ব্লু হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনবিআরের সদস্য (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) মো. মোয়াজ্জেম হোসেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

    আগস্ট 5, 2026
    অর্থনীতি

    ৩৩ বছরের সর্বনিম্ন ঋণপ্রবৃদ্ধি, থমকে বিনিয়োগ

    আগস্ট 5, 2026
    অর্থনীতি

    আগস্টের প্রথম তিন দিনেই এলো ৪০৬ মিলিয়ন ডলারের রেমিট্যান্স

    আগস্ট 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.