Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস
    অর্থনীতি

    আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস

    মনিরুজ্জামানজানুয়ারি 28, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং নির্বাচনি প্রচারসহ নানা বিষয় বিবেচনায় আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক দফা বাড়াচ্ছে।

    এ তথ্য আজ বুধবার (২৮ জানুয়ারি) সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। আগামী ৩১ জানুয়ারি রিটার্ন দাখিলের শেষ দিন হলেও তা এক মাস বাড়িয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা যেতে পারে। শিগগির এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে এনবিআর। এর আগে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন জমার সময় দুই দফা বাড়ানোর পর ফের সময় বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান।

    নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের এক কর্মকর্তা জানান, জাতীয় নির্বাচন ও গণভোটের কারণে সরকারি ও ব্যক্তিগত পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা ব্যস্ত। তাই তাড়াহুড়া না করে, নিশ্চিন্তে ও নির্ভুলভাবে রিটার্ন জমা দিতে আরও এক মাস সময় বাড়ানো হতে পারে।

    সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান জানান, রিটার্ন দাখিলের শেষ সময়ে যদি দেখা যায় উল্লেখযোগ্য সংখ্যক রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি, তখন সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও হয়নি।

    চেয়ারম্যানের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৪৭ লাখ ব্যক্তি শ্রেণির করদাতা অনলাইনে রিটার্ন জমার জন্য রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে ৩৪ লাখ করদাতা ইতিমধ্যেই তাদের রিটার্ন দাখিল সম্পন্ন করেছেন।

    আইন অনুযায়ী, প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। তবে এবছর বিশেষ পরিস্থিতির কারণে দুই দফায় মোট দুই মাস সময় বাড়ানো হয়েছে।

    আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন না দিলে করদাতাদের জরিমানা গুনতে হয় এবং তারা সরকার অনুমোদিত বিভিন্ন কর রেয়াত সুবিধা থেকে বঞ্চিত হন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৩ বছরের সর্বনিম্ন ঋণপ্রবৃদ্ধি, থমকে বিনিয়োগ

    আগস্ট 5, 2026
    অর্থনীতি

    আগস্টের প্রথম তিন দিনেই এলো ৪০৬ মিলিয়ন ডলারের রেমিট্যান্স

    আগস্ট 4, 2026
    অর্থনীতি

    সৌদি নেতৃত্বাধীন সামুদ্রিক জোটে বাংলাদেশ: এর অর্থ কী?

    আগস্ট 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.