Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মেঘনা পেট্রোলিয়ামের ছয় মাসে নিট মুনাফা ৩০০ কোটি টাকা
    অর্থনীতি

    মেঘনা পেট্রোলিয়ামের ছয় মাসে নিট মুনাফা ৩০০ কোটি টাকা

    মনিরুজ্জামানজানুয়ারি 29, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জ্বালানি খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ৩০৯ কোটি ৪৪ লাখ টাকা নিট মুনাফা করেছে। এর আগে সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের একই সময়ে কোম্পানির নিট মুনাফা ছিল ৩০১ কোটি ৫ লাখ টাকা। এই তথ্য প্রকাশ করা হয়েছে কোম্পানির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে।

    প্রতিবেদন অনুযায়ী, প্রথম ছয় মাসে মেঘনা পেট্রোলিয়ামের পেট্রোলিয়াম পণ্য বিক্রি থেকে গ্রস আয় হয়েছে ১২৮ কোটি ৬৯ লাখ টাকা, যা আগের বছরের ১৩৩ কোটি ৩০ লাখ টাকার তুলনায় কিছুটা কম। এই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২৮ টাকা ৫৯ পয়সা, আগের বছর ছিল ২৭ টাকা ৮২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮৭ টাকা ১০ পয়সায়।

    সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে কোম্পানির পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ওই বছরের ইপিএস ছিল ৬১ টাকা ৩৯ পয়সা, আগের বছরের ৫০ টাকা ১১ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানির এনএভিপিএস দাঁড়ায় ২৭৮ টাকা ৫১ পয়সায়।

    এর আগের বছর অর্থাৎ ২০২৩-২৪ হিসাব বছরে মেঘনা পেট্রোলিয়াম ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ওই বছরের ইপিএস ছিল ৫০ টাকা ১১ পয়সা, আগের বছরের ৪০ টাকা ৮৬ পয়সা। ৩০ জুন ২০২৪ এন্ডে কোম্পানির এনএভিপিএস ছিল ২৩৪ টাকা ১২ পয়সা।

    ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৬০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে মেঘনা পেট্রোলিয়াম। ওই বছরের ইপিএস ছিল ৪০ টাকা ৮৬ পয়সা, আগের বছরের ২৯ টাকা ২৫ পয়সা। ৩০ জুন ২০২৩ এন্ডে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ১৯৮ টাকা ৯৪ পয়সা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৩ বছরের সর্বনিম্ন ঋণপ্রবৃদ্ধি, থমকে বিনিয়োগ

    আগস্ট 5, 2026
    অর্থনীতি

    আগস্টের প্রথম তিন দিনেই এলো ৪০৬ মিলিয়ন ডলারের রেমিট্যান্স

    আগস্ট 4, 2026
    অর্থনীতি

    সৌদি নেতৃত্বাধীন সামুদ্রিক জোটে বাংলাদেশ: এর অর্থ কী?

    আগস্ট 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.