Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এইচএসকোডভিত্তিক সব আমদানি তথ্য এখন এনবিআরের ওয়েবসাইটে
    অর্থনীতি

    এইচএসকোডভিত্তিক সব আমদানি তথ্য এখন এনবিআরের ওয়েবসাইটে

    মনিরুজ্জামানফেব্রুয়ারি 3, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী, গবেষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য আমদানি বাণিজ্যের তথ্য জানার পথ আরও উন্মুক্ত করল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এইচএসকোডভিত্তিক পণ্য আমদানির বিস্তারিত তথ্য প্রথমবারের মতো সবার জন্য প্রকাশ করেছে সংস্থাটি।

    এনবিআর জানিয়েছে, বাণিজ্যিক ও বন্ড সুবিধায় আমদানি করা পণ্যের এসব তথ্য নিয়মিতভাবে তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এতে আমদানি কার্যক্রম সম্পর্কে স্বচ্ছতা বাড়বে এবং তথ্যপ্রাপ্তি হবে সহজ।

    আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআরের জনসংযোগ দপ্তর জানায়, আমদানি বাণিজ্য সংক্রান্ত তথ্য উন্মুক্ত করার দাবি দীর্ঘদিনের। সেই দাবির পরিপ্রেক্ষিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে গত সপ্তাহে এনবিআরের ওয়েবসাইট nbr.gov.bd–এর publication পোর্টালের customs লিংকে ডিসেম্বর মাসের বাণিজ্যিক ও বন্ড সুবিধায় আমদানি করা পণ্যের তথ্য প্রকাশ করা হয়।

    প্রকাশিত তথ্যে এইচএসকোড অনুযায়ী পণ্যের শ্রেণিবিন্যাস করা হয়েছে। এতে আমদানিকৃত পণ্যের পরিমাণ, ওজন ও মূল্য সংক্রান্ত বিস্তারিত উপাত্ত অন্তর্ভুক্ত রয়েছে, যা বিশ্লেষণের জন্য ব্যবহার করা যাবে।

    এনবিআরের মতে, এ উদ্যোগের ফলে আমদানি সংক্রান্ত তথ্য আরও উন্মুক্ত ও স্বচ্ছ হবে। তরুণ উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক, শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং সাংবাদিকরা নির্ভরযোগ্য তথ্য ব্যবহার করে বাজার পরিস্থিতি বিশ্লেষণ করতে পারবেন। আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য, আমদানির প্রবণতা, মৌসুমি পরিবর্তন এবং দেশের বাণিজ্য কাঠামো বোঝাও হবে সহজ।

    সংস্থাটি আরও জানায়, বন্ডেড সুবিধার আওতায় শিল্প উপকরণ আমদানির প্রবাহ, আমদানিনির্ভরতা এবং রপ্তানিমুখী শিল্পে সহায়তা ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়নে এসব তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নীতি প্রণয়ন ও ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণেও এই উপাত্ত কার্যকর হবে বলে আশা করছে এনবিআর।

    ট্রেড ফ্যাসিলিটেশনের অংশ হিসেবে বাণিজ্যিক ও বন্ড সুবিধায় আমদানিকৃত পণ্যের তথ্য প্রতি মাসে নিয়মিতভাবে এনবিআরের ওয়েবসাইটে প্রকাশের এ ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    আগস্টের প্রথম তিন দিনেই এলো ৪০৬ মিলিয়ন ডলারের রেমিট্যান্স

    আগস্ট 4, 2026
    অর্থনীতি

    সৌদি নেতৃত্বাধীন সামুদ্রিক জোটে বাংলাদেশ: এর অর্থ কী?

    আগস্ট 4, 2026
    অর্থনীতি

    আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

    আগস্ট 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.