Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, জুলাই 31, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এনবিআরের কাস্টমস বিভাগে একযোগে ৮২৪ পদে রদবদল
    অর্থনীতি

    এনবিআরের কাস্টমস বিভাগে একযোগে ৮২৪ পদে রদবদল

    মনিরুজ্জামানফেব্রুয়ারি 6, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস ও ভ্যাট বিভাগে ব্যাপক রদবদল আনা হয়েছে। কমিশনার থেকে শুরু করে রাজস্ব কর্মকর্তা ও কর্মচারী—সব মিলিয়ে মোট ৮২৪টি পদে পরিবর্তন করা হয়েছে। এনবিআরের সাম্প্রতিক এই সিদ্ধান্ত প্রশাসনের ভেতরে উল্লেখযোগ্য আলোচনার জন্ম দিয়েছে।

    এনবিআর থেকে গত ৩ ও ৫ ফেব্রুয়ারি জারি করা পৃথক অফিস আদেশে এ রদবদলের তথ্য উঠে এসেছে। আদেশগুলোতে বলা হয়, বদলির তালিকায় রয়েছেন তিনজন কমিশনার, চারজন যুগ্ম কমিশনার, আটজন উপ-কমিশনার এবং ১৮ জন সহকারী কমিশনার। এর বাইরে ১০৫ জন রাজস্ব কর্মকর্তা, ৩২০ জন সহকারী রাজস্ব কর্মকর্তা ও ৩৬৬ জন কর্মচারীকেও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।

    সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে এই প্রশাসনিক পরিবর্তনকে স্বাভাবিক বদলি হিসেবে দেখার সুযোগ থাকলেও এর ব্যাপ্তি ও পরিসর এটিকে আলাদা গুরুত্ব দিয়েছে। দীর্ঘদিন পর একসঙ্গে এত বড় সংখ্যক পদে রদবদল হওয়ায় মাঠপর্যায়ের কার্যক্রমে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    অফিস আদেশ অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তা-কর্মচারীদের ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, বরিশাল ও যশোরের কাস্টমস ও এক্সাইজ কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে পদায়ন করা হয়েছে। নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে রাজস্ব ব্যবস্থাপনায় গতি ও সমন্বয় বাড়বে বলে আশা করা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    সরকারি দপ্তরের আচরণে বিনিয়োগকারীদের অনীহা বাড়ছে

    জুলাই 31, 2026
    অর্থনীতি

    পে স্কেলের ইতিহাস: বাংলাদেশে কোন সময়ে কত শতাংশ বেড়েছিল বেতন

    জুলাই 31, 2026
    বাংলাদেশ

    বরিশালে ইলিশ আহরণ কাগজে তিন গুণ, বাস্তবে মিলছে না

    জুলাই 31, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.