Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৯ বছরে এডিপি ব্যয় সর্বনিম্ন, সাত মাসে মাত্র ২১%
    অর্থনীতি

    ৯ বছরে এডিপি ব্যয় সর্বনিম্ন, সাত মাসে মাত্র ২১%

    মনিরুজ্জামানফেব্রুয়ারি 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে স্পষ্ট স্থবিরতা দেখা দিয়েছে। অর্থবছরের প্রথম সাত মাসে ব্যয়ের পরিমাণ নেমে এসেছে গত নয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে।

    সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) গতকাল সোমবার ১৬ ফেব্রুয়ারি এডিপি বাস্তবায়নের হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে উঠে এসেছে ব্যয়ের হতাশাজনক চিত্র।
    জুলাই থেকে জানুয়ারি—এই সাত মাসে এডিপিতে ব্যয় হয়েছে ৫০ হাজার ৫৫৬ কোটি ২৯ লাখ টাকা। বাস্তবায়নের হার দাঁড়িয়েছে মাত্র ২১ দশমিক ১৮ শতাংশ। আইএমইডির ওয়েবসাইটে থাকা বিভিন্ন অর্থবছরের তথ্য পর্যালোচনায় দেখা যায়, সাম্প্রতিক ইতিহাসে এটি সবচেয়ে কম বাস্তবায়ন হার।
    এর আগে ২০১৬-১৭ অর্থবছরের একই সময়ে ব্যয় হয়েছিল ৩৯ হাজার ৯৭৩ কোটি টাকা। তবে পরবর্তী প্রতিটি অর্থবছরেই প্রথম সাত মাসের ব্যয় চলতি বছরের তুলনায় বেশি ছিল।
    গত ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাসে দেশে ছাত্র-জনতার অভ্যুত্থান, সরকার পতন এবং প্রশাসনিক অস্থিরতা ছিল। তবুও সে সময়ে মন্ত্রণালয় ও বিভাগগুলো এডিপিতে ব্যয় করতে পেরেছিল ৫৯ হাজার ৮৭৬ কোটি ৮৭ লাখ টাকা। অর্থাৎ চলতি অর্থবছরের একই সময়ে ব্যয় কমেছে ৯ হাজার ৩২০ কোটি ৫৮ লাখ টাকা।
    আইএমইডির তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম সাত মাসে এডিপি বাস্তবায়নের হার ছিল ২৭ দশমিক ১১ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে এই হার ছিল ২৮ দশমিক ১৬ শতাংশ।এমনকি গত অর্থবছরের একই সময়েও বাস্তবায়নের হার ছিল ২১ দশমিক ৫২ শতাংশ, যা চলতি বছরের তুলনায় কিছুটা বেশি।

    চলতি অর্থবছরের এডিপিতে স্বায়ত্তশাসিত সংস্থার অর্থায়নসহ মোট বরাদ্দ ধরা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি ৬৪ লাখ টাকা। কিন্তু অর্থবছরের অর্ধেকের বেশি সময় পার হয়ে গেলেও সেই বরাদ্দের বড় অংশ এখনো খরচ হয়নি। উন্নয়ন ব্যয়ের এই নিম্নগতি অর্থনীতির গতি ও প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    আগস্টের প্রথম তিন দিনেই এলো ৪০৬ মিলিয়ন ডলারের রেমিট্যান্স

    আগস্ট 4, 2026
    অর্থনীতি

    সৌদি নেতৃত্বাধীন সামুদ্রিক জোটে বাংলাদেশ: এর অর্থ কী?

    আগস্ট 4, 2026
    অর্থনীতি

    আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

    আগস্ট 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.