Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এক বছরে টিসিবির ব্যয় কমেছে হাজার কোটি টাকা
    অর্থনীতি

    এক বছরে টিসিবির ব্যয় কমেছে হাজার কোটি টাকা

    মনিরুজ্জামানফেব্রুয়ারি 18, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পবিত্র রমজান মাসকে সামনে রেখে সাশ্রয়ী দামে নিত্যপণ্য বিক্রির বড় কর্মসূচি হাতে নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সারাদেশে প্রতিদিন ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর বিক্রি করা হবে। প্রতিটি ট্রাক থেকে দৈনিক ৪০০ জন নিম্নআয়ের মানুষ পণ্য কিনতে পারবেন। পাশাপাশি বিদ্যমান কার্ডধারী উপকারভোগীদের জন্য নিয়মিত বিক্রিও চলবে আগের নিয়মে।

    গতকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে রমজান উপলক্ষে ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান বিদায়ী বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    সরকার সাধারণত ভর্তুকি মূল্যে টিসিবির মাধ্যমে নিত্যপণ্য বিক্রি করে। শেখ বশীরউদ্দিন জানান, বছরে টিসিবিকে চার থেকে পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়। তবে স্বচ্ছতা ও জবাবদিহি জোরদার করায় এক বছরে প্রায় এক হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে। ফলে সরকারের ভর্তুকির চাপও কমেছে প্রায় একই পরিমাণ।

    তিনি আরও বলেন, গত বছরের মতো এবারও কার্ডধারীদের বাইরে অতিরিক্ত প্রায় ৩৫ লাখ মানুষের কাছে রমজানজুড়ে টিসিবির পণ্য পৌঁছে দেওয়া হবে। এতে বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা মিলবে বলে আশা করা হচ্ছে।

    বিগত সরকারের সময়ে টিসিবির কার্যক্রমে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। সে প্রেক্ষাপটে প্রায় ৫৩ লাখ কার্ড বাতিল করা হয়। পরে নতুন করে কার্ড বিতরণ করা হয়। বর্তমানে কার্ডধারী উপকারভোগীর সংখ্যা ৮০ লাখ ছাড়িয়েছে। ভবিষ্যতে সাবান ও চা-সহ আরও কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য টিসিবির তালিকায় যুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

    টিসিবি জানিয়েছে, ১২ মার্চ পর্যন্ত মোট ২০ দিন রোজায় (শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া) ট্রাকসেল কার্যক্রম চলবে। এই সময়ে ট্রাকের মাধ্যমে প্রায় ২৩ হাজার টন পণ্য বিক্রির লক্ষ্য রয়েছে। বাজারদরের চেয়ে কম দামে এসব পণ্য মিলবে দেশের বিভিন্ন এলাকায়।

    ট্রাকসেলে ছোলা প্রতি কেজি ৬০ টাকা, খেজুর ১৬০ টাকা, ভোজ্যতেল প্রতি লিটার ১১৫ টাকা, চিনি প্রতি কেজি ৮০ টাকা এবং মসুর ডাল ৭০ টাকায় বিক্রি হবে। একজন ভোক্তা একবারে সর্বোচ্চ দুই লিটার তেল, এক কেজি চিনি, দুই কেজি ডাল, এক কেজি ছোলা এবং বরাদ্দ সাপেক্ষে আধা কেজি খেজুর কিনতে পারবেন। ভ্রাম্যমাণ ট্রাকের পণ্য সবার জন্য উন্মুক্ত থাকবে।

    অন্যদিকে পরিবার কার্ডধারীদের জন্য নিয়মিত ভর্তুকি বিক্রি চলবে আগের মতোই। তারা প্রতি লিটার তেল ১০০ টাকা, চিনি ৭০ টাকা এবং মসুর ডাল ৬০ টাকায় কিনতে পারবেন। ছোলা ৬০ টাকা ও খেজুর ১৬০ টাকায় মিলবে।

    বিতরণ ব্যবস্থায় ঢাকা মহানগর এলাকায় প্রতিদিন ৫০টি, চট্টগ্রাম মহানগর এলাকায় ২০টি এবং অন্য সাতটি মহানগরে ১৫টি করে ট্রাক চলবে। বাকি ৫৫ জেলায় পাঁচটি করে ট্রাকসহ সারাদেশে মোট ৪৫০টি ট্রাকের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    আগস্টের প্রথম তিন দিনেই এলো ৪০৬ মিলিয়ন ডলারের রেমিট্যান্স

    আগস্ট 4, 2026
    অর্থনীতি

    সৌদি নেতৃত্বাধীন সামুদ্রিক জোটে বাংলাদেশ: এর অর্থ কী?

    আগস্ট 4, 2026
    অর্থনীতি

    আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

    আগস্ট 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.