Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পূর্বে কারা অর্থমন্ত্রী ছিলেন এবং কতবার দায়িত্ব পালন করেছিলেন
    অর্থনীতি

    পূর্বে কারা অর্থমন্ত্রী ছিলেন এবং কতবার দায়িত্ব পালন করেছিলেন

    মনিরুজ্জামানফেব্রুয়ারি 18, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    স্বাধীনতার পর এ পর্যন্ত দেশের অর্থনীতির দিকনির্দেশনা নির্ধারণে ২২ জন অর্থমন্ত্রী ও অর্থ উপদেষ্টা দায়িত্ব পালন করেছেন। নতুন করে এই তালিকায় নাম যুক্ত হলো আমীর খসরু মাহমুদ চৌধুরীর। গতকাল মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন।

    নতুন অর্থমন্ত্রীর হাতে রয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খেলাপি ঋণ কমানো ও ব্যাংক খাতে সংস্কারসহ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চ্যালেঞ্জ। আমীর খসরু মাহমুদ চৌধুরী এর আগে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

    পূর্বে দায়িত্ব পালনকারীরা:

    স্বাধীনতার পর দেশের প্রথম অর্থমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। ১৯৭২ সালের জানুয়ারি থেকে ১৯৭৩ সালের মার্চ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানও দায়িত্বে ছিলেন।

    সবচেয়ে বেশি তিন মেয়াদে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন সাইফুর রহমান ও আবুল মাল আবদুল মুহিত। সাইফুর রহমান জিয়াউর রহমানের আমলে একবার (১৯৮০–১৯৮২) এবং খালেদা জিয়ার দুই সরকারে দুইবার (১৯৯১–১৯৯৬ ও ২০০১–২০০৬) অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তাঁর সময়ে দেশে প্রথম ভ্যাট আইন চালু হয় এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ সংস্কার আনা হয়।

    ১৯৯৬–২০০১ সালের আওয়ামী লীগ সরকারের সময় শাহ এ এম এস কিবরিয়া অর্থমন্ত্রী হিসেবে ব্যাংক খাতসহ বিভিন্ন খাতে সংস্কার আনে। সর্বশেষ, ২০০৯–২০১৪ ও ২০১৪–২০১৮ সালের মধ্যে দুই মেয়াদে আবুল মাল আবদুল মুহিত অর্থমন্ত্রী ছিলেন। তিনি সব মিলিয়ে ১২টি বাজেট প্রণয়ন করেন, যা রেকর্ড। এছাড়া এম সাইদুজ্জামানও অর্থ উপদেষ্টা ও অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

    এবার দেখা যাক, কারা স্বাধীনতার পর অর্থমন্ত্রী ও অর্থ উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন—

    ক্রমিক নাম দায়িত্বকাল
    ১ তাজউদ্দীন আহমদ ১৩–০১–১৯৭২ থেকে ১৬–০৩–১৯৭৩
    ২ শেখ মুজিবুর রহমান ১৬–০৩–১৯৭৩ থেকে ১৫–০৮–১৯৭৫
    ৩ ইউসুফ আলী ২০–০৮–১৯৭৫ থেকে ০৯–১১–১৯৭৫
    ৪ জিয়াউর রহমান ১০–১১–১৯৭৫ থেকে ১৪–০৪–১৯৭৯
    ৫ মির্জা নুরুল হুদা ১৫–০৪–১৯৭৯ থেকে ২৪–০৪–১৯৮০
    ৬ এম সাইফুর রহমান ২৫–০৪–১৯৮০ থেকে ১১–০২–১৯৮২
    ৭ ফসিহ উদ্দিন মাহতাব ১২–০১–১৯৮২ থেকে ২৬–০৩–১৯৮২
    ৮ আবুল মাল আবদুল মুহিত ৩১–০৩–১৯৮২ থেকে ০৯–০১–১৯৮৪
    ৯ এম সাইদুজ্জামান ০৯–০১–১৯৮৪ থেকে ২৯–১১–১৯৮৬
    ১০ এম সাইদুজ্জামান ৩০–১১–১৯৮৬ থেকে ২৬–১২–১৯৮৭
    ১১ এ কে খন্দকার ২৮–১২–১৯৮৭ থেকে ২২–০৩–১৯৯০
    ১২ এম এ মুন’এম ২২–০৩–১৯৯০ থেকে ০৬–১২–১৯৯০
    ১৩ কফিলউদ্দিন মাহমুদ ১০–১২–১৯৯০ থেকে ২৭–১২–১৯৯০
    ১৪ রেহমান সোবহান (উপদেষ্টা) ২৭–১২–১৯৯০ থেকে ২০–০৩–১৯৯১
    ১৫ সাইফুর রহমান ২০–০৩–১৯৯১ থেকে ৩০–০৩–১৯৯৬
    ১৬ ওয়াহিদউদ্দিন মাহমুদ (উপদেষ্টা) ৩০–০৩–১৯৯৬ থেকে ২৩–০৬–১৯৯৬
    ১৭ শাহ এ এম এস কিবরিয়া ২৩–০৬–১৯৯৬ থেকে ১৫–০৭–২০০১
    ১৮ এম হাফিজ উদ্দিন খান (উপদেষ্টা) ১৬–০৭–২০০১ থেকে ১০–১০–২০০১
    ১৯ সাইফুর রহমান ১০–১০–২০০১ থেকে ২৮–১০–২০০৬
    ২০ আকবর আলি খান (উপদেষ্টা) ৩১–১০–২০০৬ থেকে ১২–১২–২০০৬
    ২১ সোয়েব আহমেদ ১৩–১২–২০০৬ থেকে ১১–০২–২০০৭
    ২২ এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম ১৪–০১–২০০৭ থেকে ০৬–০১–২০০৯
    ২৩ আবুল মাল আবদুল মুহিত ০৬–০১–২০০৯ থেকে ১১–০১–২০১৪
    ২৪ আবুল মাল আবদুল মুহিত ১২–০১–২০১৪ থেকে ০৭–০১–২০১৯
    ২৫ আ হ ম মুস্তফা কামাল ০৭–০১–২০১৯ থেকে ১০–০১–২০২৪
    ২৬ আবুল হাসান মাহমুদ আলী ১১–০১–২০২৪ থেকে ০৫–০৮–২০২৪
    ২৭ সালেহউদ্দিন আহমেদ ০৮–০৮–২০২৪ থেকে ১৭–০২–২০২৬
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    আগস্টের প্রথম তিন দিনেই এলো ৪০৬ মিলিয়ন ডলারের রেমিট্যান্স

    আগস্ট 4, 2026
    অর্থনীতি

    সৌদি নেতৃত্বাধীন সামুদ্রিক জোটে বাংলাদেশ: এর অর্থ কী?

    আগস্ট 4, 2026
    অর্থনীতি

    আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

    আগস্ট 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.