Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে বিনিয়োগ বাড়ানো দরকার: গভর্নর
    অর্থনীতি

    দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে বিনিয়োগ বাড়ানো দরকার: গভর্নর

    Najmus Sakibফেব্রুয়ারি 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর | ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই কর্মসংস্থান নিশ্চিত করতে নতুন সরকারকে দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়াতে কার্যকর এবং বাস্তবসম্মত কৌশল নিতে হবে।

    গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

    গভর্নর জানান, চলতি বছরের মধ্যেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

    তিনি আরও বলেন, চলতি মাসের মধ্যেই রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার অতিক্রম করবে। এতে আগামী সময়ের জন্য অর্থনীতি আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে।

    ড. মনসুর স্বীকার করেন, অতীতে ব্যাংকিং ও আর্থিক খাতে ব্যাপক অনিয়ম হয়েছে। এসব পুরোপুরি সংশোধন করতে সময় লাগবে।

    তবে তিনি বিগত অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার উদ্যোগের প্রতি আস্থা রাখেন। তার ভাষায়, অর্থনীতির ভঙ্গুরতা এখনো পুরোপুরি কাটেনি। কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীলতার পথে এগোচ্ছে।

    তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে নির্বাচিত সরকারও চলমান গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবে।

    সামষ্টিক অর্থনৈতিক সূচক নিয়ে গভর্নর বলেন, মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য এখনো পূরণ হয়নি। তবে কেন্দ্রীয় ব্যাংক ধারাবাহিক নীতিগত সহায়তার মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে দৃঢ় অবস্থানে রয়েছে।

    তিনি জানান, সামগ্রিক অর্থনৈতিক পরিবেশ স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

    এ সময় গভর্নর উল্লেখ করেন, বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ রেখেছে কেন্দ্রীয় ব্যাংক।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    আগস্টের প্রথম তিন দিনেই এলো ৪০৬ মিলিয়ন ডলারের রেমিট্যান্স

    আগস্ট 4, 2026
    অর্থনীতি

    সৌদি নেতৃত্বাধীন সামুদ্রিক জোটে বাংলাদেশ: এর অর্থ কী?

    আগস্ট 4, 2026
    অর্থনীতি

    আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

    আগস্ট 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.