Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মে 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ‘হেলিকপ্টার নিয়ে ঘোরার দিন নেই, কিন্তু তারা আমার পদত্যাগ চাইছে’
    শিক্ষা

    ‘হেলিকপ্টার নিয়ে ঘোরার দিন নেই, কিন্তু তারা আমার পদত্যাগ চাইছে’

    এফ. আর. ইমরানএপ্রিল 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমি তো কাউকে থ্রেট করিনি, শিক্ষার্থীদের কোনো দুশ্চিন্তা নেই। এখন তো সেই দিনও নেই যে হেলিকপ্টার নিয়ে ঘুরব। কিন্তু তারা আমার পদত্যাগ চাইছে। আমি কেন পদত্যাগ করব? পদত্যাগ তো তখন করব, যখন সুষ্ঠুভাবে পরীক্ষাটা নিতে পারব না।

    শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সামনে রেখে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন কেন্দ্রগুলোর সচিবদের সঙ্গে মতবিনিময়ের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

    শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষার্থীরা ভাবছে আগের মতো মব করলে কিংবা ফেসবুকে হা হা রিঅ্যাক্ট দিলেই বোধহয় আমি ঘাবড়ে যাব; মোটেও না। গুজব রটিয়েছে, ‘এবার পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেওয়া হবে না।

    কেন ঘাড় ঘোরানো যাবে না? শিক্ষার্থীদের ঘাড় ঘোরাতে দেব না, এটা কি হয়? আপনারা ঘোরাননি? সবাই ঘুরিয়েছেন। এটা ধরতে কিন্তু সিসি ক্যামেরা লাগাব না।”

    আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালে যেন লোডশেডিং না হয়, সেজন্য বিদ্যুৎ বিভাগকে বিশেষ চিঠি দেবেন বলে জানিয়েছেন এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘পরীক্ষার সময় বিদ্যুৎ ছিল না বলে সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে গেছিল, এটা বললে কিন্তু বুঝব ডাল মে কুচ কালা হ্যায়।

    শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা যতটুকু লিখছে তাকে ততটুকু নাম্বার দিতে হবে। কেউ কেউ ভাড়া করা লোক দিয়ে খাতা দেখায়। আমি নিজে স্যাম্পলিং করে দেখব পরীক্ষকরা ঠিক মতো খাতায় নাম্বার দিচ্ছে কি না।’

    তিনি বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সালে নকলের দাফন কাফন করে এসেছিলাম। কিন্তু পরবর্তী সরকারের সদিচ্ছা না থাকায় তা আবার ফিরে আসে।

    পরীক্ষা এবং শ্রেণিকক্ষে ঠিক মতো ক্লাস হচ্ছে কি না মনিটরিংয়ের জন্য সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। ডিজিটাল পদ্ধতির জালিয়াতি ডিজিটালি ডিল করতে হবে।’

    রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, রাজশাহী বিভাগীয় কমিশনার, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল

    মে 16, 2026
    বাংলাদেশ

    আমের ফলন বাড়লেও রপ্তানি নিয়ে দুশ্চিন্তা

    মে 16, 2026
    বাংলাদেশ

    আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত বেরোবির সাবেক ভিসি গ্রেফতার

    মে 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.