Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মাদ্রাসার পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২৮ ডিসেম্বর থেকে শুরু
    শিক্ষা

    মাদ্রাসার পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২৮ ডিসেম্বর থেকে শুরু

    হাসিব উজ জামানUpdated:নভেম্বর 5, 2025নভেম্বর 5, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৫ সালের ইবতেদায়ি (পঞ্চম) ও দাখিলের অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। নতুন ঘোষণামতে, উভয় পরীক্ষাই শুরু হবে আগামী ২৮ ডিসেম্বর (রোববার) এবং শেষ হবে ৩১ ডিসেম্বর (বুধবার)।

    বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। আর অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

    পরীক্ষা শুরু হবে ২৮ ডিসেম্বর কুরআন মাজিদ ও তাজভিদ, আকাইদ ও ফিকহ বিষয়ে।
    ২৯ ডিসেম্বর নেওয়া হবে আরবি (প্রথম ও দ্বিতীয় পত্র),
    ৩০ ডিসেম্বর বাংলা ও ইংরেজি,
    এবং ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে গণিত ও বিজ্ঞান পরীক্ষা।

    প্রতিটি বিষয়ের পূর্ণমান ১০০, সময় ৩ ঘণ্টা। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে। বাংলা ও ইংরেজি দুইটি আলাদা পত্রে নেওয়া হবে, প্রত্যেকটির মান ৫০+৫০=১০০। একইভাবে গণিত ও বিজ্ঞানের মান নির্ধারণ করা হয়েছে ৭০+৩০=১০০, এবং উভয় ক্ষেত্রেই পৃথক উত্তরপত্র ব্যবহার করতে হবে।

    ইবতেদায়ি স্তরের বৃত্তি পরীক্ষাও শুরু হবে ২৮ ডিসেম্বর কুরআন মাজিদ ও তাজভিদ বিষয় দিয়ে।
    ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আরবি (প্রথম ও দ্বিতীয় পত্র),
    ৩০ ডিসেম্বর বাংলা ও ইংরেজি,
    আর ৩১ ডিসেম্বর নেওয়া হবে গণিত ও বিজ্ঞান পরীক্ষা।

    প্রতিটি বিষয়ের পূর্ণমান ১০০, সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবেন। বাংলা ও ইংরেজির মান ৫০+৫০=১০০, আর গণিত ও বিজ্ঞানের মান ৬০+৪০=১০০ নির্ধারণ করা হয়েছে।

    উভয় পরীক্ষার প্রশ্ন তৈরি হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত বই এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত প্রশ্নকাঠামো অনুসারে।

    পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে। প্রবেশপত্র অবশ্যই প্রতিষ্ঠানপ্রধানের স্বাক্ষর ও সিলসহ পরীক্ষা শুরুর সাত দিন আগে সংগ্রহ করতে হবে।

    ওএমআর ফরমে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করা বাধ্যতামূলক। এছাড়া বোর্ডের নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক (নন-প্রোগ্রামেবল) ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। কোনোভাবেই উত্তরপত্র ভাঁজ করা বা প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    শিক্ষা

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভাইভা তালিকা বদলে নিয়োগ, শিক্ষক হলেন চতুর্থজন

    এপ্রিল 25, 2026
    বাংলাদেশ

    কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা

    এপ্রিল 24, 2026
    শিক্ষা

    এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

    এপ্রিল 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.