Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্রজুড়ে মুক্তি পেল ‘রাক্ষস’—প্রদর্শিত হবে ৬০টির বেশি শো
    বিনোদন

    যুক্তরাষ্ট্রজুড়ে মুক্তি পেল ‘রাক্ষস’—প্রদর্শিত হবে ৬০টির বেশি শো

    মনিরুজ্জামানএপ্রিল 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আলোচিত চলচ্চিত্র ‘রাক্ষস’ এখন আন্তর্জাতিক পর্দায় জায়গা করে নিচ্ছে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই রোমান্টিক অ্যাকশন থ্রিলার সিনেমাটি দেশে আলোচনার জন্ম দেওয়ার পর এবার বিশ্বের বিভিন্ন দেশে প্রদর্শিত হচ্ছে।

    গত সপ্তাহে ইতালিতে প্রদর্শনের পর ‘ইন্ডাস্ট্রি হিট’ খ্যাত সিনেমা ‘বরবাদ’-এর নির্মাতার এই নতুন চলচ্চিত্রটি আজ যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে রয়েছে গ্যালাক্সি মিডিয়া। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আজ উত্তর আমেরিকার ৯টি শহরের প্রেক্ষাগৃহে একযোগে ‘রাক্ষস’ প্রদর্শিত হচ্ছে।

    গ্যালাক্সি মিডিয়ার কর্ণধার বদরুদ্দোজা সাগর বলেন, তারা সবসময়ই ভিন্নধর্মী ও শক্তিশালী গল্পের বাংলা সিনেমা দর্শকদের কাছে পৌঁছে দিতে চান। তার ভাষায়, ‘রাক্ষস’ এমন একটি চলচ্চিত্র, যা শুধু বিনোদনই দেবে না, বরং দর্শকদের ভেতর থেকে নাড়িয়ে দেবে। তিনি আশা প্রকাশ করেন, উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে এটি একটি স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করবে এবং দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাবে।

    পরিবেশন প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, মিশিগানের স্টার্লিং হাইটস শহরের একটি এএমসি থিয়েটারে সিনেমাটির প্রদর্শনী শুরু হয়েছে। পাশাপাশি উত্তর আমেরিকার আরও কয়েকটি শহরে একই সময়ে প্রদর্শন চলছে। তারা আরও জানায়, যুক্তরাষ্ট্রে ‘রাক্ষস’-এর জন্য ৬০টিরও বেশি শো নির্ধারিত রয়েছে।

    দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের প্রধান এএমসি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ছবিটি। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু থিয়েটার হলো—কলোরাডোর এএমসি হাইল্যান্ডস র‍্যাঞ্চ ২৪ এবং এএমসি ফোর্ট কলিন্স ১০; ফ্লোরিডার এএমসি অ্যাভেন্টুরা মল ২৪ এবং এএমসি সানসেট প্লেস ২৪; নিউ জার্সির এএমসি জার্সি গার্ডেনস ২০, এএমসি ব্রান্সউইক স্কয়ার ১৩ এবং এএমসি চেরি হিল ২৪; পেনসিলভেনিয়ার এএমসি নেশামিনি ২৪ (এখানে ২২ এপ্রিল থেকে প্রদর্শিত হবে); ম্যাসাচুসেটসের এএমসি বার্লিংটন ১০; মিশিগানের এএমসি ফোরাম ৩০; ওহাইওর এএমসি ইস্টন টাউন সেন্টার ৩০; নর্থ ক্যারোলিনার এএমসি ক্লাসিক জ্যাকসনভিল ১৬; এবং ওকলাহোমার এএমসি পেন স্কয়ার মল ১০।

    সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তিনি ‘রাক্ষস’ চরিত্রে ভিন্নরূপে হাজির হয়েছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। এছাড়া আরও আছেন আলী রাজ,

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    চিত্রনায়িকা পূর্ণিমাকে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    এপ্রিল 11, 2026
    বিনোদন

    ঈদে দেশের প্রেক্ষাগৃহে দাপট দেখানো সিনেমা ‘দম’ এবার যুক্তরাষ্ট্রে

    মার্চ 29, 2026
    বিনোদন

    গাজা সংঘাতের সিনেমা ভারতে সেন্সর জটিলতায় আটকে

    মার্চ 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.