Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, নভে. 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » হিজাব ছাড়া গান গাওয়ায় ৭৪ বার চাবুক মারা হলো ইরানি গায়িকাকে
    আন্তর্জাতিক

    হিজাব ছাড়া গান গাওয়ায় ৭৪ বার চাবুক মারা হলো ইরানি গায়িকাকে

    নিউজ ডেস্কনভেম্বর 24, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: এএফপি থেকে সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    হিজাব ছাড়া গান গাওয়া এবং সেই পরিবেশনা ইউটিউবে সম্প্রচারের ঘটনায় ইরানের গায়িকা পারাস্তো আহমাদিকে ৭৪ বার চাবুক মারা হয়েছে। তাঁর সঙ্গে কনসার্টের প্রযোজনায় যুক্ত আরও চারজনকেও একই শাস্তি দেওয়া হয়েছে। সূত্র: এএফপি

    সোমবার (২৩ নভেম্বর) তাঁদের ওপর এই শাস্তি কার্যকর করা হয়। গত জুনে একটি আদালত পারাস্তো ও তাঁর দলের সদস্যদের বিরুদ্ধে চাবুকের সাজা দিয়েছিলেন।

    ২০২৪ সালের ডিসেম্বরে পারাস্তো আহমাদি তাঁর দলের চার সদস্যকে নিয়ে ইউটিউবে একটি লাইভ কনসার্ট করেন। সেই কনসার্টে তাঁর মাথায় হিজাব ছিল না।

    ইরানে প্রকাশ্য স্থানে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক। গান, খেলাধুলা কিংবা অন্যান্য জনসমাগম—সব ক্ষেত্রেই এ বিধি প্রযোজ্য।

    পারাস্তোর আইনজীবী জানিয়েছেন, সোমবার গায়িকা ও তাঁর প্রোডাকশন দলের চার সদস্যের প্রত্যেককে ৭৪ বার করে চাবুক মারা হয়েছে।

    তাঁদের বিরুদ্ধে প্রকাশ্যে শালীনতা লঙ্ঘন এবং অশ্লীল ও কুরুচিপূর্ণ কনটেন্ট তৈরি, প্রচার ও প্রসারের অভিযোগ আনা হয়েছিল।

    ২০২৪ সালের ওই অনলাইন কনসার্টে পারাস্তো আহমাদি বেশ কয়েকটি আবেগঘন ও প্রতিবাদী গান পরিবেশন করেছিলেন। হিজাব ছাড়া তাঁর ওই পরিবেশনা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়।

    ইরানে পোশাকবিধি ও নারীদের হিজাব নিয়ে গান বা বক্তব্যের কারণে শিল্পীদের শাস্তির ঘটনা এর আগেও ঘটেছে।

    ২০২৫ সালের মার্চে ইরানের পুরুষ সংগীতশিল্পী মেহদি ইয়াররাহিকেও ৭৪ বার চাবুক মারা হয়েছিল। তাঁর বিরুদ্ধে গানের মাধ্যমে নারীদের মাথার স্কার্ফ খুলে ফেলতে উৎসাহ দেওয়ার অভিযোগ ছিল।

    ২০২২ সালের সেপ্টেম্বরে হিজাববিধি লঙ্ঘনের অভিযোগে নৈতিকতা পুলিশের হেফাজতে নেওয়ার পর ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যু ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভের জন্ম দিয়েছিল।

    তাঁর মৃত্যুর পর ‘নারী, জীবন, স্বাধীনতা’ স্লোগানে শুরু হওয়া আন্দোলনে বহু নারী প্রকাশ্যে হিজাব খুলে প্রতিবাদ জানান।

    এরপর থেকে ইরানের বিভিন্ন শহরে, বিশেষ করে তরুণীদের মধ্যে বাধ্যতামূলক হিজাব না মানার প্রবণতা আগের তুলনায় আরও দৃশ্যমান হয়েছে।

    তবে দেশটির কর্তৃপক্ষ এখনো বাধ্যতামূলক হিজাব আইন কার্যকর রেখেছে এবং এ আইন লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন সময়ে মামলা, জরিমানা ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    স্বাস্থ্য

    চিকিৎসাবিজ্ঞানে নতুন মাইলফলক: শূকরের কিডনি নিয়ে বেঁচে আছেন মার্কিন নারী

    নভেম্বর 24, 2026
    আন্তর্জাতিক

    ইয়েমেনে বাড়ছে মানবিক সংকট, ৪ মাসেই বাস্তুচ্যুত সাড়ে তিন লাখেরও বেশি মানুষ

    নভেম্বর 24, 2026
    বিশ্ব অর্থনীতি

    স্মার্টফোনের বাজারে রেকর্ড পতন, চলতি বছর বিক্রি কমছে ১২ শতাংশ

    নভেম্বর 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.