Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Thu, Dec 11, 2025
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জন্মদিনে বড় চমক নিয়ে আসছেন সংগীতশিল্পী রুনা লায়লা
    বিনোদন

    জন্মদিনে বড় চমক নিয়ে আসছেন সংগীতশিল্পী রুনা লায়লা

    হাসিব উজ জামানNovember 17, 2024Updated:November 17, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্রখ্যাত সংগীত ও চিত্রশিল্পী রুনা লায়লা গতকাল শনিবার জানিয়েছিলেন, আজ রোববার নিজের জন্মদিনে বড় চমক নিয়ে আসছেন তিনি। উপমহাদেশের প্রখ্যাত এই সংগীতশিল্পী কথা রাখলেন। ভক্ত-শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদের জন্য তাঁর সেই চমক নিয়ে হাজির হলেন। সেই চমকটা কী? চমক হলো রুনা লায়লাকে এখন থেকে তাঁর নিজস্ব ইউটিউব প্ল্যাটফর্মেও পাওয়া যাবে। থাকবেন টিকটক অ্যাপেও।

    আজ ১৭ নভেম্বর কিংবদন্তি গায়িকা ও চিত্রশিল্পী রুনা লায়লার জন্মদিন। দিনটি উপলক্ষে এক ভিডিও বার্তায় রুনা লায়লা সেই চমকের কথা প্রকাশ করলেন এভাবে, “আমার প্রতি জন্মদিনে আপনারা অনেক অনেক শুভেচ্ছা বার্তা পাঠান, ভালোবাসা দেন, অনেক অনেক উপহারও দেন। সেই সঙ্গে আপনাদের দোয়া-আশীর্বাদ- এসব তো থাকেই। কিন্তু আজ আমি ভেবেছি, এবারের জন্মদিনে আপনাদের একটা উপহার দেব”।

    কিংবদন্তি রুনা লায়লার ভক্ত-শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদের জন্য সেই বড় চমক হচ্ছে, এখন থেকে তিনি তাঁর নিজস্ব ইউটিউব প্ল্যাটফর্মে থাকবেন। যেখান থেকে তাঁর ৬০ বছরের সংগীতজীবনের অসাধারণ সব অভিজ্ঞতা থাকবে। গান থাকবে। থাকবে গানের পেছনের নানা গল্প ও সাক্ষাৎকার। দীর্ঘ সংগীতজীবনে রুনা লায়লা বিশ্বের বিভিন্ন দেশের অনেক শিল্পী ও কলাকুশলীর সঙ্গে কাজ করেছেন। গান নিয়ে ভ্রমণ করেছেন বিশ্বের বিভিন্ন দেশ। এসব অভিজ্ঞতাও তিনি তাঁর এই ইউটিউব প্ল্যাটফর্মে বিভিন্ন সময় তুলে ধরবেন বলেও জানান। মোট কথা প্রখ্যাত শিল্পীর রূপকথা গাঁথুনি সম্পূর্ণ জীবনী পাওয়া যাবে এখন এই ডিজিটাল প্লাটফর্মে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    ‘আপেল হইয়ো না’: অভিনেত্রী জয়া

    December 11, 2025
    বিনোদন

    কনসার্টে ‘অশালীন’ অঙ্গভঙ্গি, বিতর্কের মুখে নেহা

    December 9, 2025
    বিনোদন

    ফাঁস হওয়া চুমুর বিষয়ে যা বললেন ঐশী

    December 8, 2025
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    সাউথইস্ট ব্যাংকে ২৫ কোটি টাকা আত্মসাত

    আইন আদালত October 7, 2025

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.