Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, আগস্ট 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ‘রাজা হিন্দুস্তানি’ সিনেমায় মেয়ের চুম্বন নিয়ে (মা) ববিতার নেই আপত্তি
    বিনোদন

    ‘রাজা হিন্দুস্তানি’ সিনেমায় মেয়ের চুম্বন নিয়ে (মা) ববিতার নেই আপত্তি

    এফ. আর. ইমরাননভেম্বর 18, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আজ থেকে ২৮ বছর পূর্বে  ধর্মেশ দর্শন পরিচালিত  ‘রাজা হিন্দুস্তানি’ সিনেমার শুটিংয়ের কাহিনি এখনও পরিচালকের মুখে শোনা যায়। ঘটনা ১৫ নভেম্বর ১৯৯৬ সালের।  তেমনই এক গল্প শুনিয়ে তিনি তাক লাগিয়েছিলেন সিনেপ্রেমীদের। অভিনেতা আমির খান ও কারিশমা কাপুর অভিনীত সুপারহিট ছবি ‘রাজা হিন্দুস্তানি’ মুক্তি পেয়েছিল আজ থেকে ২৮ বছর আগে। সেই ছবিটি পরিচালনা করেছিলেন ধর্মেশ দর্শন।

    ধর্মেশ দর্শনের একাধিক ছবি বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছে। ‘রাজা হিন্দুস্তানি’ ছাড়াও আরও ছয়টি সিনেমা পরিচালনা করেছেন ধর্মেশ দর্শন। তবে ধর্মেশও স্বীকার করেন বলেন- আমির খান ও কারিশমা কাপুর ‘রাজা হিন্দুস্তানি’র জন্য তার মনে বিশেষ জায়গা রয়েছে।

    বিশেষ জনপ্রিয়তা পেয়েছিল আমির ও কারিশমার একটি দীর্ঘ চুম্বনদৃশ্য। রাজা হিন্দুস্তানির গান ও বিভিন্ন দৃশ্য আজও জনপ্রিয়। সংবাদমাধ্যম ‘লেহরে রেট্রো’র সঙ্গে একটি সাক্ষাৎকারে সেই চুম্বনদৃশ্য নিয়েই মুখ খোলেন ধর্মেশ।

    পর্দায় চুম্বনদৃশ্যে আমিরের হাতেখড়়ি হলেও কারিশমা ওই ছবির আগে কোনো চুম্বনদৃশ্যে অভিনয় করেননি। যখন ‘কারিশমার বয়স ২২ আর আমিরের বয়স ৩১’। বিধায় চিন্তিত ছিলেন পরিচালক। যদিও ধর্মেশের চিন্তা কমেনি। ধর্মেশের আরও চিন্তা বাড়িয়েছিলেন কারিশমার মা ববিতা কাপুর। মেয়েকে চোখে চোখে রাখতেন। কারিশমা কোন সিনেমায় কাজ করবেন, আর কোন সিনেমায় কাজ করবেন না- সেই সিদ্ধান্তও নিতেন তার মা ববিতা। সে কারণেই সিনেমার পর্দায় মেয়ের প্রথম চুম্বনদৃশ্যের কথা ববিতার থেকে লুকানোর কথা ভাবতে পারেননি ধর্মেশ। কারিশমার বয়স কম হওয়ার কারণেও বিষয়টি তার মাকে জানানোর সিদ্ধান্ত নেন পরিচালক।

    ধর্মেশ বলেন, আমি ববিতাজিকে ঘরের ভেতরে বসিয়ে পুরো দৃশ্যের বর্ণনা দিয়েছিলাম। কারণ কারিশমা তখন খুব ছোট ছিল। বলিপাড়ায় সবাই ভালো মেয়ে বলেই জানত। পুরো দৃশ্যের কথা শুনে মেয়ের চুম্বন করা নিয়ে ববিতা কোনো আপত্তি করেননি। এর পরেই সেই দৃশ্যের শুটিং শুরু হয়। তবে ধর্মেশ জানিয়েছেন, ওই একটি দৃশ্য শুট করতে সময় লেগেছিল তিন দিন! আর ওই তিন দিনই সেটে উপস্থিত ছিলেন ববিতা কাপুর।

    তিনি বলেন, তিনি আমির ও কারিশমাকে আলাদা করে এই দৃশ্যের কথা বলেছিলেন। প্রতিটি শট আলাদা করে ব্যাখ্যা করেছিলেন। আমির পুরো বিষয়টি খুব সাধারণভাবে নিলেও কারিশমা উত্তেজিত ছিলেন। ধর্মেশ আরও বলেন, কারিশমা খুব ভালো কাজ করছিলেন। তবে চুম্বনদৃশ্য নিয়ে খুব উত্তেজিত ছিলেন তিনি। আমি সেটি বুঝতে পারছিলাম। কারিশমা আগে কখনো চুম্বনের দৃশ্যে অভিনয় করেনি। আমি ওকে বারবার বলেছিলাম যে, তিনি কী পারবেন, ব্যাকগ্রাউন্ডে কী হবে। কিন্তু তিনি আমায় বলেছিলেন- তোমার এত কিছু বলার দরকার নেই।

    পরিচালক ধর্মেশ আরও বলেন, ছবির প্রযোজকরা চেয়েছিলেন পোস্টারে চুম্বনের দৃশ্যের ছবি রাখতে। তবে তিনি সেই অনুমতি দেননি। নিজগুণেই সুপারহিট হয়েছিল সিনেমা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    লাইফস্টাইল

    খাবারের টেবিলে গোপাল ভাঁড়, কেন তৈরি হলো এই অদ্ভুত অভ্যাস?

    আগস্ট 24, 2026
    বিনোদন

    বিশ্ব নোম্যাডিক গেমসে লোকগান নিয়ে বাংলাদেশের সূচনা শেলী

    আগস্ট 24, 2026
    অপরাধ

    রিধির মৃত্যুর মামলায় প্রেমিক হাসিবুরের জামিন হলো না

    আগস্ট 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.