ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়ার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে চ্যানেল আই অনলাইন জানিয়েছে, শুটিংয়ের কাজে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাঁকে বগুড়ার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।
নাটক ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছিলেন সোহেল খান। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে দেশের অভিনয়জগত হারাল একজন জনপ্রিয় শিল্পীকে।
এদিকে সোহেল খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চ্যানেল আই পরিবার।
তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এবং জানাজা ও দাফনের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

