Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মুক্তির প্রথম দিনেই ২.৩৬ বিলিয়ন ডলার আয়, ইতিহাস গড়ল ‘জিটিএ ৬’
    বিনোদন

    মুক্তির প্রথম দিনেই ২.৩৬ বিলিয়ন ডলার আয়, ইতিহাস গড়ল ‘জিটিএ ৬’

    নিউজ ডেস্কনভেম্বর 20, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ‘জিটিএ ৬’। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাজারে এসেছে বহুল প্রতীক্ষিত ভিডিও গেম গ্র্যান্ড থেফট অটো ৬ (জিটিএ ৬)। মুক্তির প্রথম দিনেই বিক্রি ও আগাম অর্ডার মিলিয়ে গেমটির ২৪.৫ মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে। এতে আয় হয়েছে প্রায় ২.৩৬ বিলিয়ন ডলার। সূত্র: বিবিসি

    বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের হিসাব অনুযায়ী, বিনোদন জগতের ইতিহাসে এটি সবচেয়ে বড় প্রথম দিনের ব্যবসায়িক সাফল্যগুলোর একটি হতে পারে।

    তুলনামূলকভাবে, চলতি বছরের এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করা সিনেমা স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে পুরো প্রদর্শনকাল মিলিয়ে প্রায় ২.৫ বিলিয়ন ডলার আয় করেছে। সেই হিসাবে ‘জিটিএ ৬’ মাত্র এক দিনেই প্রায় একই অঙ্কের আয় করেছে।

    গেমটির নির্মাতা রকস্টার গেমস এবং মূল প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভ এখনো পূর্ণাঙ্গ বিক্রির হিসাব প্রকাশ করেনি। তবে তারা জানিয়েছে, গেমটির প্রতি চাহিদা ছিল ‘নজিরবিহীন’।

    লিওনিডায় নতুন গল্প, নতুন দুই চরিত্র

    প্রায় তিন দশক ধরে চলা রকস্টারের অপরাধভিত্তিক গেম সিরিজের সর্বশেষ সংস্করণ ‘জিটিএ ৬’। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে অনুপ্রাণিত কাল্পনিক অঙ্গরাজ্য লিওনিডাকে কেন্দ্র করে গেমটির কাহিনি সাজানো হয়েছে।

    এবারের গল্পের কেন্দ্রে রয়েছে লুসিয়া এবং তার সঙ্গী জেসন। দুজনই ছোটখাটো অপরাধের সঙ্গে জড়িত। তাদের সম্পর্ক, অপরাধজগতে জড়িয়ে পড়া এবং লিওনিডার বিস্তৃত উন্মুক্ত দুনিয়া ঘিরেই এগিয়ে যায় গেমটির কাহিনি।

    গেমটি তৈরিতে এক বিলিয়ন ডলারের বেশি ব্যয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এটিকে এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল ভিডিও গেমগুলোর একটি হিসেবেও দেখা হচ্ছে।

    সেন্সর টাওয়ারের পূর্বাভাস, ‘জিটিএ ৬’-এর বিপুল জনপ্রিয়তার কারণে অন্যান্য সিঙ্গেল-প্লেয়ার গেমে খেলোয়াড়দের ব্যয় করা সময় প্রায় ১০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

    প্রতিষ্ঠানটির হিসাবে, গেমটির মোট বিক্রির প্রায় ৭৫ শতাংশ হয়েছে প্লেস্টেশন ৫ প্ল্যাটফর্মে। বাকি অংশ এসেছে এক্সবক্স থেকে।

    চলতি বছরেই ৩ বিলিয়ন ডলার ছাড়ানোর সম্ভাবনা

    গেমবাজার গবেষণা প্রতিষ্ঠান নিকো পার্টনার্সের ধারণা, চলতি বছর বিশ্বজুড়ে ‘জিটিএ ৬’-এর মোট বিক্রি ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

    তবে মূল্যস্ফীতি সমন্বয়ের হিসাবে এটি এখনো ১৯৩৯ সালের ক্লাসিক সিনেমা গন উইথ দ্য উইন্ড-এর আনুমানিক ৪.৫ বিলিয়ন ডলার আয়ের নিচে থাকবে।

    আগামী বছরগুলোতে গেমটি থেকে রকস্টারের আয় আরও বাড়তে পারে। কারণ, এখনো পিসি সংস্করণের মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। একইভাবে অনলাইনে অন্য খেলোয়াড়দের সঙ্গে মিশে মিশন সম্পন্ন করার সুযোগ থাকা মাল্টিপ্লেয়ার সংস্করণ নিয়েও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

    ২০১৩ সালে মুক্তি পাওয়া জিটিএ ৫-এর অভিজ্ঞতা বলছে, মাল্টিপ্লেয়ার সংস্করণ দীর্ঘ সময় ধরে খেলোয়াড় ধরে রাখতে এবং আয় বাড়াতে বড় ভূমিকা রাখতে পারে।

    ডাউনলোডের চাপেই ভাঙল ইন্টারনেট ট্রাফিকের রেকর্ড

    বিভিন্ন সময়ে গেমটির মুক্তি পিছিয়ে যাওয়ায় ‘জিটিএ ৬’ নিয়ে আগ্রহ আরও বেড়ে গিয়েছিল। বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাতে বিভিন্ন অঞ্চলে গেমটি উন্মুক্ত হওয়ার পর বিপুলসংখ্যক খেলোয়াড় রাত জেগে খেলেছেন। কেউ কেউ পরদিন কাজ থেকে ছুটিও নিয়েছেন।

    গেমটির ফাইলের আকার প্রায় ২১২ গিগাবাইট হওয়ায় একযোগে বিপুলসংখ্যক ডাউনলোড শুরু হয়। এর ফলে ভার্জিন মিডিয়া ওটু সন্ধ্যার ইন্টারনেট ট্রাফিকের আগের রেকর্ড ভেঙে যায়।

    ‘জিটিএ ৬’-এর সহিংস গ্রাফিকের কারণে জাপানে গেমটির কিছু অংশ সেন্সর করা হয়েছে। আগের সংস্করণগুলোর মতো এটিও চীনের মূল ভূখণ্ডে আনুষ্ঠানিকভাবে বিক্রির অনুমোদন পায়নি।

    মুক্তির প্রথম দিনেই ২.৩৬ বিলিয়ন ডলারের আয় দেখাচ্ছে, ‘জিটিএ ৬’ শুধু গেমিং শিল্পেই নয়, পুরো বিনোদন ব্যবসার মাপকাঠিতেও নতুন এক রেকর্ডের মানদণ্ড তৈরি করেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    মুক্তির আগেই ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র চমক, বিলিয়ন ডলার আয়ের আভাস

    নভেম্বর 21, 2026
    লাইফস্টাইল

    মিথ্যা স্বীকারোক্তির দিন আজ, মজার ছলে বদলে দিন আপনার সম্পর্কে অন্যদের ধারণা

    নভেম্বর 21, 2026
    বিনোদন

    বিশ্বের সর্বকালের সেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ খান

    নভেম্বর 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.