Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » খুনের পর খুন: সিরিয়াল কিলারের সন্ধানে পুলিশি অভিযান
    বিনোদন

    খুনের পর খুন: সিরিয়াল কিলারের সন্ধানে পুলিশি অভিযান

    এফ. আর. ইমরানডিসেম্বর 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ‘সিটি অব শ্যাডোজ’–এর দৃশ্য। নেটফ্লিক্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তি পাওয়া স্প্যানিশ সিরিজ ‘সিটি অব শ্যাডোজ’ দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। বার্সেলোনার পটভূমিতে নির্মিত এই সিরিজটি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বর্তমানে এটি নেটফ্লিক্সের বিদেশি ভাষার সিরিজের তালিকার পঞ্চম স্থানে রয়েছে।

    সিরিজটি ১২ ডিসেম্বর ছয় পর্বে মুক্তি পায়। গল্পের কেন্দ্রবিন্দু এক বরখাস্ত হওয়া পুলিশ সদস্য, যাকে একের পর এক হত্যাকাণ্ডের পরে চাকরিতে ফিরে আসতে হয়। এক নারী সহকর্মীর সঙ্গে তার দায়িত্ব দাঁড়ায় সিরিয়াল কিলারের খোঁজে। বেপরোয়া খুনির একের পর এক হত্যাকাণ্ডে শহরের মানুষ আতঙ্কিত। গল্পটি পুলিশ সদস্যের অভিযান ও হত্যাকারী ধরার চেষ্টার চারপাশে আবর্তিত।

    সিরিজে অভিনয় করেছেন ইসাক ফের্রিজ, ভেরোনিকা ইচেগুই, আনা ওয়াগেনার, মানোলো সোলো, আইনা ক্লোটেট, মার্ক ক্লোটেটসহ আরও অনেকে। উল্লেখ্য, প্রধান অভিনেত্রী ভেরোনিকা ইচেগুই সিরিজ মুক্তির আগেই চলতি বছরের আগস্টে ৪২ বছর বয়সে ক্যানসারে মারা যান।

    ‘সিটি অব শ্যাডোজ’–এর দৃশ্য। নেটফ্লিক্স

    সমালোচকদের প্রতিক্রিয়ায় দেখা গেছে, নতুন স্প্যানিশ ক্রাইম থ্রিলারটি মুক্তির পরই প্রশংসিত হয়েছে। রটেন টমেটোজে সমালোচকদের কাছ থেকে এটি ১০০% রেটিং পেয়েছে। সমালোচকেরা এটিকে উপভোগ্য ক্রাইম ড্রামা হিসেবে উল্লেখ করেছেন। যদিও গল্প নতুন কোনো ধারার সৃষ্টি করে না, তবু এর গতিশীলতা দর্শককে ধরে রাখে। অভিনয়শিল্পীদের দক্ষতাকেও প্রশংসা করা হয়েছে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু দর্শক মনে করছেন সিরিজটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত। তবে ঘটনা হলো, এটি সম্পূর্ণ কাল্পনিক। গল্পটি সাইনজ দে লা মাজার উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি, যা বার্সেলোনার ইতিহাস বা আসল হত্যাকাণ্ডের নথি থেকে অনুপ্রাণিত নয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    একের পর এক বন্ধ হচ্ছে দেশের সিনেমা হল

    আগস্ট 3, 2026
    অপরাধ

    ‘এপস্টেইন কায়দায়’ অভিনেত্রী স্নিগ্ধাকে নির্যাতনের অভিযোগ

    জুলাই 27, 2026
    বিনোদন

    রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল, উত্তাল নেটদুনিয়া!

    জুন 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.