Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মে 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পাকিস্তানে নিষেধাজ্ঞা ভেঙে ডাউনলোডের শীর্ষে ‘ধুরন্ধর’
    বিনোদন

    পাকিস্তানে নিষেধাজ্ঞা ভেঙে ডাউনলোডের শীর্ষে ‘ধুরন্ধর’

    এফ. আর. ইমরানজানুয়ারি 1, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    রণবীর সিং। সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাকিস্তানে আনুষ্ঠানিকভাবে মুক্তি না পেলেও ভারতের স্পাই থ্রিলার চলচ্চিত্র ‘ধুরন্ধর’ দেশটিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রেক্ষাগৃহে প্রদর্শনী বন্ধ থাকলেও অনলাইনে অবৈধভাবে সিনেমাটি দেখার প্রবণতা ভয়াবহ আকার ধারণ করেছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ২০ লাখের বেশি পাইরেটেড ডাউনলোডের মাধ্যমে ছবিটি পাকিস্তানে সর্বাধিক অবৈধভাবে দেখা চলচ্চিত্রের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে। এক্ষেত্রে এটি শাহরুখ খানের ‘রইস’-এর আগের রেকর্ডও অতিক্রম করেছে।

    ভারতের বক্স অফিসে সাফল্যের ধারাবাহিকতা থাকলেও রাজনৈতিক বাস্তবতার কারণে পাকিস্তানে ‘ধুরন্ধর’-এর মুক্তি আটকে যায়। তবে সেই বাধা দর্শকদের আগ্রহ কমাতে পারেনি। কড়া ডিজিটাল নজরদারি এবং আইনি ঝুঁকি উপেক্ষা করে টরেন্ট সাইট, টেলিগ্রাম চ্যানেল ও ভিপিএনভিত্তিক নেটওয়ার্কের মাধ্যমে প্রতিনিয়ত ছড়িয়ে পড়ছে ছবিটির অবৈধ স্ট্রিমিং লিংক।

    ছবিটির ভিডিও ও অডিও মান নিখুঁত না হওয়া সত্ত্বেও সাধারণ দর্শকদের আগ্রহ কমেনি। রণবীর সিং, অক্ষয় খান্না, সারা অর্জুন ও সঞ্জয় দত্ত অভিনীত এই সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে লিয়ারি গ্যাং সংঘর্ষ, ২৬/১১ মুম্বাই হামলা এবং ১৯৯৯ সালের কান্দাহার বিমান ছিনতাইয়ের মতো সংবেদনশীল ঘটনাকে কেন্দ্র করে।

    বিশেষ করে লিয়ারি গ্যাংয়ের উপস্থাপনাকে ঘিরে পাকিস্তানেই শুরু হয়েছে বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবির বিভিন্ন দৃশ্য, ক্লিপ, রিল ও মিম ছড়িয়ে পড়ছে। কোথাও প্রশংসা, কোথাও আক্ষেপ—দর্শক প্রতিক্রিয়া দুই মেরুতে বিভক্ত। কেউ কেউ ছবির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুললেও বড় একটি অংশ অভিনয় ও নির্মাণশৈলীর প্রশংসা করতে পিছপা হচ্ছেন না।

    প্রথম পর্বের এই নজিরবিহীন সাড়া কাজে লাগিয়ে নির্মাতারা ইতোমধ্যে ছবিটির সিক্যুয়েলের ঘোষণা দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজির পরবর্তী কিস্তি ‘ধুরন্ধর ২’ ২০২৬ সালের ঈদুল আজহাকে সামনে রেখে বড় পরিসরে মুক্তির প্রস্তুতি নিচ্ছে বলে জানানো হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিনোদন

    কপালে বিয়ে থাকলে হবে: প্রভা

    মে 6, 2026
    বিনোদন

    যুক্তরাষ্ট্রজুড়ে মুক্তি পেল ‘রাক্ষস’—প্রদর্শিত হবে ৬০টির বেশি শো

    এপ্রিল 17, 2026
    বিনোদন

    চিত্রনায়িকা পূর্ণিমাকে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    এপ্রিল 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.