Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পবিত্র রমজানের সম্ভাব্য তারিখ জানাল জ্যোতির্বিজ্ঞানীরা
    ফিচার

    পবিত্র রমজানের সম্ভাব্য তারিখ জানাল জ্যোতির্বিজ্ঞানীরা

    এফ. আর. ইমরানঅক্টোবর 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থার প্রাথমিক হিসাব অনুযায়ী, পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। অর্থাৎ, আজ থেকে রমজান মাস শুরু হতে ১৩৯ দিন বাকি।

    সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, রমজান মাস নতুন চাঁদ ওঠার ভিত্তিতে শুরু হবে। এ চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টা ১ মিনিটে আবুধাবির সময় অনুযায়ী জন্ম নেবে। তবে চাঁদটি সূর্যাস্তের এক মিনিট পর অস্তগামী হবে, তাই সেই দিন সন্ধ্যায় চাঁদ দেখা সম্ভব হবে না। তাই চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক নিশ্চিতকরণের পর রমজানের প্রথম দিন হতে পারে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি।

    আল জারওয়ান জানান, আবুধাবিতে রোজা রাখার সময় মাসের শুরুতে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট হবে এবং মাসের শেষের দিকে এটি ধীরে ধীরে বেড়ে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে পৌঁছাবে। দিনের আলো শুরুতে ১১ ঘণ্টা ৩২ মিনিট থাকবে এবং মাস শেষে ১২ ঘণ্টা ১২ মিনিটে পৌঁছাবে।

    রমজানের সময় আবুধাবিতে তাপমাত্রা শুরুতে ১৬° থেকে ২৮° সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। মাসের শেষে তাপমাত্রা ১৯° থেকে ৩২° সেলসিয়াসে পৌঁছাবে। এই সময় সাধারণত বসন্তকালীন আবহাওয়া এবং পশ্চিমা বাতাস শুরু হয়।

    আল জারওয়ান আরও জানান, পুরো রমজান মাসে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় বৃষ্টিপাত ১৫ মিলিমিটার পর্যন্ত হতে পারে, যা মৌসুমি গড় আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    সাহিত্য

    বিতর্ক, বিদ্বেষ, অপমান আর মন্দের প্রতি মানুষের আকর্ষণ কোথায় নিয়ে যাচ্ছে সমাজকে?

    জুন 27, 2026
    সাহিত্য

    বিয়ের দোরগোড়ায় কী ঘটেছিল আহমদ ছফার জীবনে?

    জুন 25, 2026
    মতামত

    অনিশ্চয়তার মধ্যেই মানুষের প্রকৃত স্বাধীনতা

    জুন 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.