Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মে 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিপিএলের একাদশ আসর শুরু হচ্ছে আগামীকাল
    খেলা

    বিপিএলের একাদশ আসর শুরু হচ্ছে আগামীকাল

    ইভান মাহমুদডিসেম্বর 29, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিপিএলের একাদশ আসর শুরু হচ্ছে আগামীকাল
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিপিএলের একাদশ আসর শুরু হচ্ছে সোমবার (৩০ ডিসেম্বর)। টুর্নামেন্ট শুরু হতে আর ২৪ ঘন্টাও বাকি নেই। অথচ বিপিএলের টিকিট নিয়ে এখনো দোলাচালে দর্শকরা। সকাল থেকে অবশ্য মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় টিকেটের জন্য ভীড় দেখা যায়।

    আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, টিকিট বিক্রির পুরো দায়িত্ব দেওয়া হয়েছে মধুমতী ব্যাংককে। তাদের ৭টি শাখায় বিক্রি হবে টিকিট। টিকেট মিলবে স্টেডিয়ামের ১নং গেটের পাশের বুথে। যদিও কোন সময়ে তা পাওয়া যাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

    বিসিবি সূত্রে জানা গেছে, বেলা ২টা থেকে তারা টিকিট বিতরণ শুরু করবেন। টিকিট পাওয়া যাবে মিরপুর, উত্তরা, ধানমন্ডি, গুলশানসহ আরো বেশ কয়েকটি বুথে। সরাসরি ব্যাংক কর্মকর্তারা টিকিট বিতরণ করবেন।

    বিসিবি জানিয়েছে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোট ১১ ধরনের টিকিট ছাড়া হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন ২০০ টাকায় কেনা যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট। আর সর্বোচ্চ ২০০০ টাকা খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের জন্য। গ্র্যান্ড স্ট্যান্ড ও ইস্টার্ন গ্যালারির অবস্থান পিচের দুই পাশে। বোলিং ও ব্যাটিংয়ের প্রান্ত স্টেডিয়ামের সাউথ ও নর্থ অংশে। এ দুটি অংশের গ্যালারিগুলোতে ৩০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত দামের টিকিট পাওয়া যাবে। এ সব টিকিট কেনা যাবে আজ বিকেল ৪টা থেকে, চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আগামীকাল উদ্বোধনী ম্যাচের দিন টিকিট বিক্রি শুরু হবে সকাল ১০টা থেকে।

    বিসিবির আনুষ্ঠানিক ঘোষণার আগেই আজ সকাল থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হাজির হন হাজারখানেক দর্শক। টিকিট না পাওয়ায় এবং টিকিট নিয়ে বিসিবি আরও আগে স্পষ্ট করে কিছু না বলায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। কেউ কেউ জানান ঢাকার বাইরে থেকে এসেছেন। পরে টিকিট-প্রত্যাশী দর্শক টিকিট নিয়ে বিসিবির ‘অবহেলা’র বিরুদ্ধে মিছিলও করেন।

    অনলাইনে টিকিট কেনা যাবে www.gobcbticket.com.bd থেকে। আর ঢাকায় মধুমতি ব্যাংকের সাতটি শাখা থেকে টিকিট বিক্রি হবে। শাখাগুলো হচ্ছে মিরপুর ১১, মতিঝিল, উত্তরা জসিমউদ্দিন, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর ও পল্টনের ভিআইপি রোড।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিশ্লেষণ

    সাদা ফসফরাস আসলে কী এবং এটি কেন বিতর্কিত?

    মে 4, 2026
    মতামত

    ইরানের বিরুদ্ধে যুদ্ধ পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে আস্থার সংকট সৃষ্টি করেছে

    মে 4, 2026
    বিশ্লেষণ

    গাজা নিয়ে ফিলিস্তিনিদের যৌথ প্রস্তাব কেন প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

    মে 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.